বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

রেলপথে নাশকতা রোধে মিরসরাই থানা পুলিশের স্থানীয়দের সাথে মতবিনিময়

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

চলন্ত রেলে পাথর নিক্ষেপ, রেল পথে নাশকতা প্রতিরোধে স্থানীয়দের সাথে মতনিবিময় করেছে মিরসরাই থানা পুলিশ প্রশাসন। রবিবার (২৬ মমে) দুপুরে মিরসরাই রেল স্টেশন এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবিরের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন থানার ওসি তদন্ত বিপুল চন্দ্র দেবনাথ, সেকেন্ড অফিসার এসআই দীনেশ চন্দ্র দাশ গুপ্ত, উপ-পরিদর্শক আমিরুল মুজাহিত। মতবিনিময় সভায় থানা এলাকায় অবস্থিত ১০ কিলোমিটার রেল লাইনের দুই পার্শ্বের বসবাসরত স্থানীয় জনগণের সাথে আলোচনায় ওসি জাহিদুল কবির বলেন, ‘চলন্ত রেল গাড়ীতে কেউ পাথর মারবেন না, রেলপথে নাশকতা প্রতিরোধে এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে আপনারা সর্বদা পুলিশকে সহায়তা প্রদানের জন্য এগিয়ে আসবেন।’ তিনি এসময় আরো বলেন, ‘কারো আচরণ যদি সন্দেহজনক হয় এবং ওই এলাকায় বসবাসরত বা সদ্য বাসা ভাড়ানেয়া কোন ব্যক্তির সাথে যদি জঙ্গী সংশ্লিষ্টতা থাকে, তা কাল ক্ষেপন না করে তাৎক্ষণিক ভাবে যেন পুলিশকে জানানো হয়।’ এ বিষয়ে তাদের সাথে উক্ত জনসচেতনতা মূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় থানার অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

১৬৫৪৩ বিএনপি’র নির্বাচনী কলসেন্টার নাম্বার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর গুলশানে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছে বিএনপি। একই...

এস‌এসসি’ ৯৭ ফ্লোর ম্যাট উপহার দিলো কাজীর তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

মিরসরাই প্রতিনিধিঃ মিরসরাইয়ের কাজীর তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণির জন্য ফ্লোর ম্যাট (কার্পেট)...

আরও পড়ুন

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

সম্ভাবনার মিরসরাই ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি সম্ভাবনার মিরসরাই ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি)...

মিরসরাইয়ে ভেঙ্গে যাওয়া সড়ক সংস্কারে এগিয়ে এলেন আফ্রিকা প্রবাসী আশরাফ

  মিরসরাই প্রতিনিধি মিরসরাইয়ে ভাঙ্গাচোরা সড়ক সংস্কারে এগিয়ে এসেছেন মো. আশরাফ উদ্দিন নামে এক প্রবাসী। উপজেলার...