বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

শায়খ কারাজাভির জানাজার সময় পরিবর্তন, দাফনের স্থান

প্রকাশিত :

spot_img

 

বিশ্ববিখ্যাত আলেম ও বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব আল্লামা ইউসুফ আল-কারাজাভির পূর্ব নির্ধারিত জানাজার সময় পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার জোহরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা অনুষ্ঠিত হবে আসরের নামাজের পর।

 

সোমবার রাতেই শায়খের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে জানাজার সময় পরিবর্তন ও নতুন সময় নির্ধারণের বিষয়টি জানিয়ে দেয়া হয়।

 

সূত্র জানায়, কাতারের রাজধানী দোহার মসজিদে ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওহহাবে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে যুগের অন্যতম এই ফকীহ আলেমকে দোহার মুসাইমির কবরস্তানে (সাবেক আবু হামুর কবরস্তান) দাফন করা হবে।

আল্লামা ইউসুফ আল-কারাজাভি গতকাল সোমবার দুপুরে দোহায় ৯৬ বছর বয়সে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গোটা মুসলিম বিশ্বে গভীর শোক নেমে এসেছে। বিশ্বের প্রভাবশালী মুসলিম নেতা ও ইসলামী স্কলাররা তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

সর্বশেষ

আরও পড়ুন

রাতভর ঘুমাতে পারেনি সেই মুসলিম শিশুটি, নেয়া হয়েছে হাসপাতালে

  ক্লাসের সেই ঘটনা কোনোভাবেই ভুলতে পারছে না ভারতের মোজাফফরনগরের মুসলিম শিশুটি। রাতে দু’চোখের পাতা...

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনক : আর্চবিশপ

  জেরুসালেমের গ্রিক অর্থোডক্স আর্চবিশপ আতাল্লাহ হান্না জোর দিয়ে বলেছেন, 'সুইডেনে কারো কোরআন পোড়ানো এবং...

হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশের পরীক্ষায় কর্নাটকে প্রথম

  ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছেন।...