শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

ষোলশহরে পাহাড় কেটে স্যানমার বানাচ্ছে ২৫ তলার ‘ইটের খোপ’, অনুমোদনই নেই

প্রকাশিত :

spot_img

 

চট্টগ্রাম নগরীর ষোলশহরে আস্ত পাহাড় কেটে ২৫ তলাবিশিষ্ট দুটি টাওয়ার বানাচ্ছে আবাসন প্রতিষ্ঠান স্যানমার প্রপার্টিজ। ষোলশহর বন গবেষণা ইনস্টিটিউটের ডানকান হিল কেটে এই টাওয়ার দুটি তৈরি করা হচ্ছে। এজন্য ইতিমধ্যে শতাধিক গাছ কেটে ফেলেছে প্রতিষ্ঠানটি। সামনে কাটা হবে আরও গাছ।

এই সবকিছুই হচ্ছে কোনো অনুমোদন ছাড়াই। বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, এমনকি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকেও নেওয়া হয়নি কোনো অনুমোদন।

ষোলশহর বন গবেষণা ইনস্টিটিউটের ডানকান হিলের পাদদেশে মাটি কেটে চলছে স্যানমার প্রপার্টিজের টাওয়ার নির্মাণের প্রাথমিক কাজ। সেই পাহাড় এখন পরিণত হয়েছে প্রায় বিরানভূমিতে। অথচ গাছ কাটার জন্য বনবিভাগের কাছ থেকে কোনো অনুমোদনই নেওয়া হয়নি। পাহাড়ে বহুতল ভবন নির্মাণের জন্য পরিবেশ অধিদপ্তর থেকেও নেওয়া হয়নি কোনো ছাড়পত্র।

সবুজ পাহাড়রাজি ধ্বংস করে ২৫ তলাবিশিষ্ট এরকম দুটি টাওয়ার বানাতে চায় আবাসন প্রতিষ্ঠান স্যানমার প্রপার্টিজ।
সবুজ পাহাড়রাজি ধ্বংস করে ২৫ তলাবিশিষ্ট এরকম দুটি টাওয়ার বানাতে চায় আবাসন প্রতিষ্ঠান স্যানমার প্রপার্টিজ।
জানা গেছে, ২০১৩ সালে ষোলশহরের ডানকান হিলে ২৫ তলাবিশিষ্ট দুটি টাওয়ার বানানোর অনুমোদন দেওয়া হয় স্যানমার প্রপার্টিজকে। কিন্তু অনুমোদনের শর্ত অনুযায়ী তিন বছরের মধ্যে কাজ শুরু না করায় অন্তত চার বছর আগে সেই অনুমোদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে।

এর আগে পাহাড়চূড়ায় পরিবেশ বিধ্বংসী এরকম বহুতল ভবনের অনুমোদনও স্যানমার প্রপার্টিজ সিডিএর তৎকালীন কর্তাব্যক্তিদের ‘ম্যানেজ’ করে নিয়েছিল বলে জনশ্রুতি রয়েছে।

জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর বন গবেষণা ইনস্টিটিউট এলাকার ২৪ জন বাসিন্দা পরিবেশ অধিদপ্তরের পরিচালকের কাছে স্যানমারের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ আনে। এরপর পরিবেশ অধিদপ্তরের একটি টিম ওই এলাকা ঘুরে স্যানমারের বিরুদ্ধে পাহাড় কাটা ও গণহারে গাছ কাটার সত্যতা পেয়েছে।

এরপরই স্যানমার কর্তৃপক্ষকে শুনানিতে ডাকা হয়। রোববার (১৮ অক্টোবর) সেই শুনানি হওয়ার কথা থাকলেও পরিবেশ অধিদপ্তর পরিচালকের অসুস্থতার কারণে এটা আর হচ্ছে না আপাতত।

সর্বশেষ

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

আরও পড়ুন

মিরসরাই প্রেসক্লাবের বার্ষিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই প্রেসক্লাবের বার্ষিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) প্রেসক্লাব...

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় করেরহাট বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাই প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও...

মিরসরাই হানাদার মুক্ত দিবস আজ

মিরসরাই হানাদার মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর মিরসরাই অঞ্চল শত্রুমুক্ত হয়েছিল। ওই...