বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

সন্ত্রাস ও অপপ্রচারের বিরুদ্ধে মায়ানী-মঘাদিয়া যুবদলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

সন্ত্রাস, নৈরাজ্য, ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ও ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন যুবদল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার আবুতোরাব বাজারের মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মধ্যম বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদল নেতা এসএম সুমনের সভাপতিত্বে মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক শাখাওয়াত হোসেন রিপন ও মায়ানী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো. বাচ্চুর যৌথ সঞ্চালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক মো. কামাল উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, মায়ানী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান মো. মুসা মিয়া, উপজেলা কৃষকদলের আহবায়ক মো. আশরাফ উদ্দিন, মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক খাদেমুল ইসলাম মিলু, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম হেলাল উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো. সাইফুর রহমান সাইফুল, মঘাদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মুমিনুল ইসলাম, মায়ানী ইউনিয়ন যুবদল নেতা মো. মুসলিম উদ্দিন, শাখাওয়াত হোসেন মুন্না প্রমুখ।

এসময় বক্তারা বলেন, চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যানের জনপ্রিয়তা দেখে কিছু মানুষ ঈর্ষান্বিত হচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন যায়গায় তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এসকল অপপ্রচার তার নেতা-কর্মীরা কঠোর হাতে দমন করবে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পয়তারা করছে। তার সাথে সঙ্গ দিচ্ছে কিছু কথিত বিএনপি। এদেরকে চিহৃত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

 

সর্বশেষ

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

আরও পড়ুন

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

সম্ভাবনার মিরসরাই ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি সম্ভাবনার মিরসরাই ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি)...

মিরসরাইয়ে ভেঙ্গে যাওয়া সড়ক সংস্কারে এগিয়ে এলেন আফ্রিকা প্রবাসী আশরাফ

  মিরসরাই প্রতিনিধি মিরসরাইয়ে ভাঙ্গাচোরা সড়ক সংস্কারে এগিয়ে এসেছেন মো. আশরাফ উদ্দিন নামে এক প্রবাসী। উপজেলার...