শনিবার, ২৭ জুন ২০২৬

সব দলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠিত হবে : আমীর খসরু

প্রকাশিত :

spot_img

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে দেশের সকল জাতীয় দলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে।

তিনি বলেন, এই সরকারকে হটাতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আর আগামী নির্বাচন অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। সেই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে ফরিদপুরের ফলাফল কি হতে পারে তার ইঙ্গিত আপনারা দেখিয়ে দিয়েছেন।

আজ শনিবার বিকেলে ফরিদপুর শহরের উপকণ্ঠে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউটশন মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে বক্তব্যকালে আমীর খসরু এসব কথা বলেন।

ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে বিএনপির ষষ্ঠ বিভাগীয় এ গণসমাবেশে অনুষ্ঠিত হচ্ছে।

আমীর খসরু বলেন, বিএনপিকে হেফাজতের ভয় দেখানো হয়েছিল। তারপরও মানুষ সমাবেশে এসেছে। সব ধরনের বাধা দিয়েও তারা যখন পরাজিত হয়েছে তখন তারাও সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে। তারা গ্রামে-গঞ্জে বাস-ট্রাক পাঠিয়েছে সমাবেশে লোক আনতে। কিন্তু তাদের সমাবেশে মানুষ একদিক দিয়ে এসে আরেক দিক দিয়ে বের হয়ে গেছে। আর আমরা কাউকে টাকা দেই নাই, কাউকে পরিবহন দেই নাই। কাউকে গরুর গোশতও খাওয়াই নাই। মানুষ তিন দিন আগে থেকে সব বাধা টপকে আসতে শুরু করেছে।

‘বিএনপির গণসমাবেশ ঠেকাতে আওয়ামী লীগ অনেক বাধা দিয়েছে। তবু তারা গণসমাবেশকে ঠেকাতে পারে নাই। মানুষ বাঁধভাঙা বানের মতো গণসমাবেশে যোগ দিয়েছেন,’ বলেন তিনি।

তিনি আরো বলেন, দেশে বিএনপির নেতৃত্বে আগামীতে অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। আর সেই নির্বাচনের ফলাফল কি হতে পারে তার ইঙ্গিত আপনারা দেখিয়ে দিয়েছেন আজকের সমাবেশে।

সর্বশেষ

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...