মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিএনপি নেতা কামরুলের, রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিবেদক
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় কামরুল আলম (৪৮) নামে বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে। কামরুল আলম উপজেলার মঘাদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও একই ইউনিয়নের কাজীর তালুক গ্রামের খোরশেদ আলমের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, সকালে চট্টগ্রামমুখী অংশে ঢাকা থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির এশিয়া পরিবহনের একটি বাস সামনে থাকা কার্ভাডভ্যানকে ধাক্কা দেয়। এ সময় বাস ও কার্ভাডভ্যান মহসড়কের পাশের জমিতে উল্টে পড়ে যায়। কার্ভাডভ্যানের চাপায় সামনে থাকা পথচারী কামরুল ঘটনাস্থলে মারা যান। কামরুলের মৃত্যুতে মিরসরাইয়ে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আলা উদ্দিন বলেন, আহ্বায়ক কামরুল গ্রামের বাড়ি যাওয়ার জন্য সকালে ঢাকা থেকে আসেন। দুইশ কিলোমিটার পাঁড়ি দিয়ে এসে বড়তাকিয়া এলাকায় বাড়ি যাওয়ার জন্য মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি বাস সামনে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে কার্ভাডভ্যানটি কামরুলকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে তিনি মারা যান।

তিনি আরো বলেন, একইদিন বাদে আসার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাযায় বিএনপির জেলা, উপজেলা, ইউনিয়ন সহ বিভিন্ন রাজনৈতিক দলের সর্বস্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তিনি মিরসরাই কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকেরও দায়িত্বে ছিলেন। ঘাতক গাড়ি চালকদের শাস্তি দাবি জানান তিনি।

কামরুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার, যুগ্ম আহবায়ক নুরুল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন, আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন সেলিম, বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী।
কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। ঘটনার পর চালকরা পালিয়ে গেছে। লাশ স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। বাসের যাত্রীরা তেমন আহত হয়নি বলে জানান তিনি। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

 

সর্বশেষ

Il bonus di deposito nei migliori casino online non AAMS

Il bonus di deposito nei migliori casino online non AAMSSalve, sono Marco Rossi, esperto...

Eksploracja najlepszych bonusów Mostbet dla nowych graczy

Eksploracja najlepszych bonusów Mostbet dla nowych graczyW ostatnich tygodniach platforma bukmacherska Mostbet ogłosiła szereg...

Jak działa aplikacja mobilna Mostbet: funkcje i możliwości?

Jak działa aplikacja mobilna Mostbet: funkcje i możliwości?Aplikacja mobilna Mostbet to nowoczesne narzędzie, które...

Jak działa aplikacja mobilna Mostbet: funkcje i możliwości?

Jak działa aplikacja mobilna Mostbet: funkcje i możliwości?Aplikacja mobilna Mostbet to nowoczesne narzędzie, które...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...