রবিবার, ৯ আগস্ট ২০২৬

হজ করতে পায়ে হেঁটে মক্কার উদ্দেশে কুমিল্লার আলিফ

প্রকাশিত :

spot_img

 

পবিত্র হজ পালন প্রতিটি মুসলমানেরই আজন্ম লালিত স্বপ্ন। সেই স্বপ্নকে রঙিন করতেই ভিন্নরকম একটি পদ্ধতি বেছে নিলেন কুমিল্লার এক যুবক। পায়ে হেঁটে আগামী ২০২৪ সালে অনুষ্ঠেয় হজ পালনের উদ্দেশ্যে তিনি তার গ্রাম থেকে রওনা হয়েছেন।

 

শনিবার (৮ জুলাই) দুপুর ১২টায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নিজ গ্রাম বাতাবাড়িয়া থেকে রওনা হয়েছেন তিনি।

ওই যুবকের নাম আলিফ মাহমুদ আদিব। বয়স ২৫ বছর। তার বাবার নাম মরহুম আব্দুল মালেক।

এ বিষয়ে জানতে আলিফ মাহমুদ আদিবের সাথে যোগাযোগ করে নয়া দিগন্ত। এ সময় তিনি জানান, এখনো তিনি তার উপজেলায় অবস্থান করছেন। পদ্মা সেতু হয়ে বেনাপোল বর্ডার দিয়ে দেশ ছাড়ার ইচ্ছে তার। তিনি আশা করছেন- সরকার পদ্মা সেতুর ওপর দিয়ে হেঁটে যেতে তাকে সহযোগিতা করবে।

আলিফ মাহমুদ এই সফরে বাংলাদেশ ছাড়াও আরো অন্তত ছয়টি দেশের মাটিতে হাঁটবেন। সেগুলো হলো- ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত ও সৌদি আরব। সফরের দূরত্ব ৭ হাজার ৮ শ’ ১০ কিলোমিটার কিংবা আরো একটু বেশি। স্পন্সর দুলাল কাজী গ্রুপ।

কিন্তু আধুনিক যোগাযোগব্যবস্থার যুগে দীর্ঘ এ পথে কেন তিনি পায়ে হেঁটে হজে যাওয়ার সিদ্ধান্ত নিলেন- এমন প্রশ্নের জবাবে আলিফ মাহমুদ বললেন, ‘আমি আসলে একজন ভ্রমণপ্রেমী মানুষ। ভ্রমণ পছন্দ করি। আমি এর আগে সাইকেলে চড়ে দেশের ৬৪টি জেলাতেই ভ্রমণ করেছি। তখন থেকেই আমার এভাবে হজে যাওয়ার পরিকল্পনা।’

তিনি আরো বলেন, ‘তবে শুরুতে সাইকেলে চড়ে হজ করার ইচ্ছে থাকলেও সেটি পরিবর্তন করি এবং পায়ে হেঁটে মক্কায় যাওয়ার সিদ্ধান্ত নিই। আর এটি আমার কাছে সম্ভবই মনে হয়েছে। কারণ, হাজার বছর আগে ইসলাম ধর্ম প্রচার, ব্যবসা-বাণিজ্য ইত্যাদির জন্য মানুষ পায়ে হেঁটে দূর-দূরান্তে সফর করতেন।’

আলিফ মাহমুদ মনে করছেন এই দীর্ঘ পথে মহাসাগর-মরুভূমি তিনি সহজেই পাড়ি দিতে পারবেন। কারণ, তার বিশ্বাস- এই সফরে আল্লাহ তাকে পরিপূর্ণ সাহায্য করবেন।

পবিত্র এ সফরে তার কোনো সঙ্গী আছেন কিনা- জানতে চাইলে আলিফ মাহমুদ বলেন, ‘আমি একাই। শুরুতে কয়েকজনের সাথে বিষয়টি শেয়ার করেছিলাম কিন্তু তারা সাহস করেননি। পরে এক বছর ধরে চিন্তা-ভাবনার পর আমি একাই মক্কার উদ্দেশে বের হওয়ার সিদ্ধান্ত নিই।’

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

পবিত্র শবে মেরাজ ১৬ জানুয়ারি

  নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে সোমবার...

মিরসরাইয়ে মাওলানা মোহাম্মদ ছেরাজুল ইসলাম (রহঃ) এর জীবনী নিয়ে আলোচনা

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাইয়ের মিঠানালা সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, হাজার হাজার আলেমের ওস্তাদ,...

এক মসজিদে ৫০ বছর খতমে তারাবির ইমামতি করছেন হাফেজ মাহফুজ

  যেকোনো পেশা বা কাজে অর্ধশত বৎসর অতিক্রান্ত করা বিশেষ কিছু! এ মহেন্দ্রক্ষণকে উদযাপন করা...