নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও ট্রাস্টফান্ড বৃত্তি প্রদান সম্পন্ন হয়েছে। শনিবার (২ মার্চ) বিদ্যালয় মাঠে, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী।
বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম, শিক্ষার্থী ঋদ্ধিকা বড়ুয়া, আবতাহী আল ইয়াশার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. শাহাজাহান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়নামতি মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. আব্দুল মান্নান, সোনালী ব্যাংক পিএলসির সাবেক সিনিয়র অফিসার ও প্রাক্তন ছাত্র সৈয়দ মুহাম্মদ কুতুব উদ্দিন, সাহেরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান মাহফুজ, অগ্রণী ব্যাংক পিএলসির সহকারি মহা-ব্যবস্থাপক বিজয় বড়ুয়া, এ এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ দিদারুল ইসলাম, কন্টিনেন্টাল গ্রুপের ব্যবস্থাপক ( অর্থ ও হিসাব) মুহাম্মদ বাহার উদ্দিন, বিদ্যালয়ের অভিবাবক সদস্য রনজিত বড়ুয়া, আলা উদ্দিন, আওরঙজেব ভূঁইয়া।

