বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

হাটহাজারীতে বিকাশ ডিস্ট্রিবিউটরের ৭০ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ঈদগাহ এলাকায় বিকাশের এক ডিস্ট্রিবিউটরের ৭০ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসী চালকসহ একটি সিএনজি অটোরিকশা আটক করে পুলিশে সোপর্দ করেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আটক অটোরিকশা চালকের নাম সালাউদ্দিন (২৫)। ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি (চট্টগ্রাম থ -১৩-১৪৩৫) হাটহাজারী পুলিশের জিম্মায় রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিকাশের হাটহাজারী এবং ফটিকছড়ি উপজেলার ডিস্ট্রিবিউটর মিজাব এন্টারপ্রাইজের ম্যানেজার সাইফুল ইসলাম টিপু (৪৫) শনিবার রাত ৯টার দিকে ৭০ লক্ষ টাকা ব্যাগে নিয়ে অফিসের নিকটবর্তী ঈদগাহ সংলগ্ন বাসা হাজী শাহ আলম মঞ্জিলে ফিরছিলেন। বাসার কাছাকাছি পৌঁছুলে আগে থেকে ওঁৎ পেতে থাকা তিন ছিনতাইকারী অতর্কিত মোটা জিআই তার দিয়ে সাইফুলের গলায় ফাঁস দেয়। পরে মুখে মারিচের গুঁড়া ছিটিয়ে হাতের ব্যাগ নিয়ে সিএনজি অটোরিকশাতে উঠে পালিয়ে যায়।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বেলাল উদ্দীন জাহাঙ্গীর বলেন, ছিনতাই হওয়ার পরপরই মিজাব এন্টারপ্রাইজের ম্যানেজার সাইফুল বিষয়টি স্থানীয়দের জানান এবং ছুটতে ছুটতে সিএনজি অটোরিকশাটিকে ফলো করেন। খবর পেয়ে এলাকাবাসী সড়কে ব্যারিকেড দিলে, কামাল পাড়া এলাকায় খানসামা মসজিদের অদূরে অটোরিকশা ফেলে টাকাভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এসময় জনতা সিএনজি অটোরিকশা চালক সালাউদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

তিনি আরও বলেন, ছিনতাইবারীদের ধরতে পুলিশি অভিযান চলছে। তবে রোববার সকাল ৯টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।

সর্বশেষ

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

আরও পড়ুন

মিরসরাইয়ে আনন্দ মিছিল শেষে বিএনপি নেতার মৃত্যু

  মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ মিছিল শেষে আবুল বশর...

হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর ঝিগাতলা এলাকা থেকে এনসিপি নেত্রী জান্নাত আরা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেচচ...

‘নির্বাচন নিয়ে ভারতের অযাচিত নসিহত অগ্রহণযোগ্য’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভারত নসিহত করছে মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা মো....