বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

হিতকরীর সফল হবার গল্প ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট অনুষ্ঠিত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

বিশিষ্ট ব্যাক্তিদের সাফল্যের স্মৃতিচারণ নিয়ে বিশেষ ঈদ পুনর্মিলনী সভা “সফল হবার গল্প” এবং প্যারেন্টিং ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের ৫ম তম অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৩আগস্ট) রাত ৮টায় মিরসরাইয়ের স্বনামধন্য সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরীর আয়োজনে হিতকরী পাঠগৃহ সংলগ্ন নলেজ টাচ কোচিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

হিতকরী সভাপতি নিয়াজুল ইসলাম নয়নের সভাপতিত্বে এবং নির্বাহী পরিষদের সদস্য নুরুচ্ছালাম ভুঁইয়া ফোরকানের সঞ্চালনায় এসময় সাফল্যের স্মৃতিচারণ ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে মুক্ত আলোচনা করেন মিরসরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, নিখাদ ওয়েল ফেয়ার এন্ড কমিউনিটির চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যাবসায়ী জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সাউথ আফ্রিকা প্রবাসী মো. কামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মমিনুল ইসলাম, হিতকরীর প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম রয়েল।

এসময় বক্তারা কিভাবে সফল হয়ে আজকে মানুষের দোরগোড়ায় পৌঁছেচেন এবং কি করে নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করা যায় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এবং স্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরীকে ধন্যবাদ জানান এমন সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য।

সর্বশেষ

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

আরও পড়ুন

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...

মিরসরাইয়ে সেতু প্রাথমিক শিক্ষা সমাপনী মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা

নিজস্ব প্রতিনিধি মিরসরাইয়ে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সেতু’র উদ্যোগে দ্বিতীয় বারের মতো...

মিরসরাই উপজেলা এসএসসি ‘৯৭ ব্যাচের পূনর্মিলনী অনুষ্ঠিত

‘সৌহার্দ, ভ্রাতৃত্ব ও বন্ধুত্বে জাগ্রত’ এই স্লোগানে মিরসরাই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি-’৯৭ ব্যাচের তৃতীয়...