বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

হোয়াইট হাউসের দ্বারপ্রান্তে বাইডেন

প্রকাশিত :

spot_img

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত মিশিগান এবং উইসকনসিন অঙ্গরাজ্য থেকেও জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। এর মধ্যে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার প্রতিযোগিতায় আরো এক ধাপ এগিয়ে গেলেন তিনি। চার বছর আগে ‘ব্লু ওয়াল’ খ্যাত এই অঙ্গরাজ্য থেকে জয় পেয়েছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

পুরো নির্বাচনী দিন পার হলেও, কোনো প্রার্থীই হোয়াইট হাউস জয়ের জন্য এখন পর্যন্ত প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল কলেজের ভোট লাভ করেননি।

ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন পেয়েছেন ২৬৪টি ইলেকটোরাল ভোট এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেকটোরাল ভোট। আর ৬টি ইলেকটোরাল ভোট নিশ্চিত করতে পারলেই নিশ্চিত হয়ে যাবে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়।

যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্বাধিকতম ৭১ মিলিয়নেরও বেশি ভোট পাওয়ার পর ডেমোক্র্যাট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে সাথে নিয়ে এক সংবাদ সম্মেলনে যোগ দিয়ে বাইডেন বলেন, তিনি এখন প্রেসিডেন্ট পদে বিজয়ী হওয়ার আশা করছেন। তবে নিজেকে পুরোপুরি বিজয়ী ঘোষণা করা থেকে বিরত ছিলেন তিনি।

এদিকে ভোটের ফলাফল বাকি আছে আরও কয়েকটি রাজ্যের। সেগুলো হলো- জর্জিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা এবং পেনসিলভানিয়া। এগুলোতে জয় পেলে আবারও জয় পেতে পারেন ডোনাল্ড ট্রাম্প। তবে নেভাদায় এগিয়ে রয়েছেন বাইডেন। এখানকার ইলেকটোরাল ভোট ৬টি। এখানে জয় পেলেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন বাইডেন। ইউএনবি

সর্বশেষ

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

আরও পড়ুন

১৬৫৪৩ বিএনপি’র নির্বাচনী কলসেন্টার নাম্বার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর গুলশানে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছে বিএনপি। একই...

মিরসরাইয়ে বেগম খালেদা রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে প্রয়াত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার...

মিরসরাইয়ে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ধানের শীষের পক্ষে মতবিনিময় সভা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল...