মিরসরাই প্রতিনিধি
আগামী ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের এক বছর পূর্তি উপলক্ষে মিরসরাই উপজেলা ও জোরারগঞ্জ থানা যুবদলের উদ্যোগে যুব সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ জুলাই) মিরসরাই উপজেলা জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন। এসময় আরো বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মুসা চেয়ারম্যান, রফিকুজ্জামান, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মেজবাউল হক মানিক, কাটাছরা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক নুরুল আলম মেম্বার, করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইয়াছিন মিজান, যুগ্ম আহবায়ক মিয়া সওদাগর, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস সচিব আজিজুল হক, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইমাম হোসেন বাবলু, সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব দিদারুল আলম মিলন, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মেম্বার, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন, মিরসরাই উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন, জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, বারইয়ারহাট পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন, সদস্য সচিব ফয়েজ উদ্দিন, খৈয়াছরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জহির উদ্দিন সুমন, মিরসরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন তুহিন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক দিদারুল করিম মাস্টার, করেরহাট ইউনিয়ন যুবদল নেতা জামশেদ আলম ফারুক। এছাড়াও মিরসরাই উপজেলা বিএনপি, মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় সিদ্ধান্ত হয় আগামী ৫ই আগস্ট সকাল ১০টা থেকে থকে ১টা ঘটিকা পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে রক্তদান কর্মসূচি ও বিজয় র্যালী। বিকাল ৩ টা থেকে যুবদলের উদ্যোগে বিজয় র্যালী। পরবর্তীতে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সমাবেশে ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভা থেকে প্রায় ২০ হাজার নেতা-কর্মীর সমাগম ঘটবে বলে জানান বক্তারা।



