সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

আইপিএলে কাশ্মীরি পেসার উমরানের ইতিহাস

প্রকাশিত :

spot_img

 

আইপিএলের আজকের প্রথম ম্যাচে ইতিহাস গড়েছেন কাশ্মীরি পেসার উমরান মালিক।

রোববার দুপুরে মুম্বাইয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের এই বোলার। শেষ ওভারে মেডেনসহ ৩ উইকেট নিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন তিনি।

উমরান মালিকের বোলিং দাপটেই ১৫১ রানে গুটিয়ে যায় পাঞ্জাব। ২৮ রানে ৪ উইকেট নিয়ে নিজের বোলিং স্পেল শেষ করেন তিনি।

উমরানের আগুনে বোলিংয়ের সাথে সাথে এডেন মার্করাম ও নিকোলাস পুরানের দারুণ ইনিংসে ৭ উইকেটের জয় পায় হায়দরাবাদ। এ নিয়ে টানা চার ম্যাচ জিতল এ দলটি।

এই ম্যাচে স্বাভাবিকভাবেই ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন উমরান। সেই সাথৈ গড়েছেন ইতিহাস। ২২ বছর বয়সী এই পেসার কনিষ্ঠতম সানরাইজার্স বোলার হিসেবে আইপিএলে ৪ উইকেট নিলেন। এর আগে এই রেকর্ড ছিল মোহাম্মদ সিরাজের দখলে।

চলতি আসরে উমরানের গতিতে মুগ্ধ সবাই। এই মৌসুমের সবচেয়ে দ্রুতগতির বলটি করেছেন তিনি। এই গরমে খেলতেও নাকি তার তেমন অসুবিধা হয় না, ‘জম্মু-কাশ্মীরে সাধারণত উষ্ণতা অনেক সময়ই ৪৭-৪৮ ডিগ্রি হয়ে যায়। তাই এই গরমে খেলাটা আমার কাছে খুব একটা কঠিন নয়। আমারা তো ওখানে এই গরমেই খেলে থাকি। গরমে খেলাটা বরং সত্যি বলতে আমি উপভোগই করি।’ বলেন উমরান।

সর্বশেষ

Kinghills No Deposit Bonus – Payment Methods, Claim Steps & Withdrawal Speed Guide

Kinghills Casino No Deposit Bonus – Practical Guide for UK Players What is the Kinghills...

FatPirate sign in guide: UK steps, bonuses & security overview

How to Sign In to FatPirate Casino – Step‑by‑Step Guide...

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

২০২৬ বিশ্বকাপে-ব্রাজিলের ম্যাচ কবে-কখন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র শেষে ব্রাজিলের গ্রুপ এখন নিশ্চিত। রেকর্ড পাঁচ বারের শিরোপাজয়ী ব্রাজিল...