শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

আইপিএল খেলতে কলকাতায় সাকিব

প্রকাশিত :

spot_img

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে অংশ নিতে কলকাতা গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার সকাল পৌণে ১০টার দিকে ইউএস বাংলার ঢাকা-কলকাতা ফ্লাইটে অনেকটা নীরবেই কলকাতা গেছেন তিনি।

আইপিএলে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ ১১ এপ্রিল। এই ম্যাচে সাবেক দল সানরাইজার্স হায়দ্রাবাদকে মোকাবিলা করবেন সাকিব।

এবারের আইপিএলে খেলতে যাওয়া নিয়ে নানা কাণ্ড ঘটে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। কয়েক দিন আগে সাকিব বোর্ড পরিচালকদের নিয়ে নানা সমালোচনা এবং অজানা কথা প্রকাশ্যে আনেন। এরপরই অনেকটা নড়েচড়ে বসে বোর্ড কর্তা এবং সমর্থকরা।

এর আগে আইপিএল খেলতে সাকিব শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়েছিলেন। সে সময় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনসহ একাধিক কর্মকর্তা মিডিয়ার কাছে সাকিব টেস্ট খেলতে চায় না জানিয়েছিলেন। তবে এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সাকিব বলেন, তিনি তার চিঠিতে কোথাও এমন কথা (টেস্ট না খেলা) লিখেননি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য তিনি আইপিএল খেলা জরুরি মনে করেছেন।

এদিকে ২৬ মার্চ (শুক্রবার) সাকিব বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করেছেন।

এবারের আইপিএল নিলামে সাকিবকে তিন কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশী টাকায় যা প্রায় তিন কোটি ৭৪ লাখ টাকা।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...