মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

আমেরিকাকে ৩-০ সেটে বিধ্বস্ত করল ইরান

প্রকাশিত :

spot_img

 

আন্তর্জাতিক ভলিবল সংস্থা (এফআইভিবি) আয়োজিত পুরুষদের ভলিবল নেশনস লিগে নিজেদের সপ্তম ম্যাচে আমেরিকাকে ৩-০ সেটে হারিয়েছে ইরান। চলতি লিগে সাত ম্যাচের মধ্যে এটি ইরানের পঞ্চম জয়।

বুধবার ইতালির রিমিনিতে স্থানীয় সময় রাত সাড়ে আটটায় মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয় ইরানের জাতীয় ভলিবল দল। খেলায় সেটটি ২৫-১৯ পয়েন্টে জিতে নেয় ইরান। তবে দ্বিতীয় ও তৃতীয় সেটে খানিকটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে আমেরিকা। অবশ্য দুটি সেটেই ২৫-২৩ পয়েন্টে হেরে যায় দেশটি।

গুরুত্বপূর্ণ এই জয়ের ফলে ইরান সাত খেলায় ১৫ পয়েন্ট নিয়ে বিশ্ব র‍্যাংকিংয়ে পঞ্চম স্থানে উঠে গেল। সমান সংখ্যক পয়েন্ট নিয়ে ইরানের উপরে আছে স্লোভেনিয়া (চতুর্থ), ব্রাজিল (তৃতীয়) ও পোল্যান্ড (দ্বিতীয়)। আর ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ফ্রান্স। মাত্র তিনটি জয় নিয়ে পয়েন্ট তালিকায় আমেরিকার অবস্থান দশম। বিশ্বের শীর্ষস্থানীয় ১৬টি ভলিবল টিম এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

এর আগে ইরান নেদারল্যান্ডকে ৩-০ সেটে, কানাডাকে ৩-১ সেটে, ইতালিকে ৩-১ সেটে, বুলগেরিয়াকে ৩-০ সেটে হারিয়েছে। তবে জাপানের কাছে ০-৩ সেটে এবং রাশিয়ার কাছে ৪-১ সেটে পরাজিত হয় ইরান।
সূত্র : পার্সটুডে

সর্বশেষ

Kinghills No Deposit Bonus – Payment Methods, Claim Steps & Withdrawal Speed Guide

Kinghills Casino No Deposit Bonus – Practical Guide for UK Players What is the Kinghills...

FatPirate sign in guide: UK steps, bonuses & security overview

How to Sign In to FatPirate Casino – Step‑by‑Step Guide...

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

২০২৬ বিশ্বকাপে-ব্রাজিলের ম্যাচ কবে-কখন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র শেষে ব্রাজিলের গ্রুপ এখন নিশ্চিত। রেকর্ড পাঁচ বারের শিরোপাজয়ী ব্রাজিল...