শনিবার, ২৫ জুলাই ২০২৬

ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা দেশে এখনো জাহেলিয়াতের যুগ চলছে : রিজভী

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিবেদক

বিএনপিকে নিয়ে বহু ষড়যন্ত্র চলছে মন্তব্য করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমানে আওয়ামী জাহেলিয়াতের যুগ চলছে। রোববার সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের নীচতলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে রিজভী বলেন, হযরত মুহাম্মদ (সা:) কে সমগ্র বিশ্বের রহমত হিসেবে পাঠানো হয়েছে। তার মতো একজন মহামানবের সম্পর্কে আলোচনা করা অত্যন্ত কঠিন। তৎকালীন আরবের সমাজের যে অবস্থা ছিল, যে অনাচার, ব্যভিচার ছিল তা হযরত মুহাম্মদ (সা:) এর মনকে ব্যথিত করতো। ব্যথিত করতো বলেই সেই অন্ধকারের যুগ, আইয়্যামে জাহেলিয়া যুগের মধ্যেও থেকেও তার পবিত্র আত্মা দিয়ে বুঝতে পেরেছিলেন সমাজে অনাচার চলছে। তখন থেকেই তিনি যুবকদের নিয়ে সংগঠন করেছেন, ন্যায় বিচার করেছেন

বাংলাদেশে ভিন্ন ধরনের একটা আইয়্যামে জাহেলিয়া যুগ চলছে উল্লেখ করে তিনি বলেন, এটা আওয়ামী জাহেলিয়া যুগ। নির্দ্বিধায় মানুষ রাস্তাঘাটে মরে পড়ে আছে। নদী-নালা-খাল-বিলের মধ্যে মানুষের লাশ ভাসছে। প্রতিদিন শুধু নারীরাই লাঞ্ছিত হচ্ছে না। শিশুরাও লাঞ্ছনা-ধর্ষণের শিকার হচ্ছে। এটাই তো আইয়্যামে জাহেলিয়া যুগ। যে আইয়্যামে জাহেলিয়া যুগের বিরুদ্ধে মহানবী রুখে দাঁড়িয়েছিলেন, সেই যুগের মধ্যে আমাদের বাস করতে হচ্ছে। আমরা মহানবীর (সা:) এর আদর্শ থেকে অনেক দূরে সরে গেছি। তার আদর্শ ধরে রাখলে আমাদের সমাজে কোনো কদাচার-অনাচার আসন গেড়ে বসতো না।

রিজভী বলেন, বিএনপি এখন পৃথিবীর শক্তিশালী পর্বতের মত একটি পর্বত। এই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো কাজ হবে না। অনেকই তো ষড়যন্ত্র করা হয়েছে কিন্তু কোনোভাবেই তা সফল হয়নি। কারণ এই দেশের জাতীয়তাবাদী শক্তি দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ, তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। এই ঐক্যে যদি কেউ ফাটল ধরানোর চেষ্টা করেন তাহলে তারা নিজেরাই ফেটে পরবেন।

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে তিনি বলেন, বারবার বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। বিগত সেনা সমর্থিত ওয়ান-ইলেভেনের সরকারের আগ থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। ওয়ান ইলেভেনে ষড়যন্ত্র হয়েছে। এখন আবার নতুন ষড়যন্ত্রের আভাস শুনতে পাচ্ছি। বিএনপির কয়েকজন নেতার পদত্যাগের বিষয়ে ইঙ্গিত করে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, হিমালয় পর্বতমালা বলুন, আর রকি পর্বতমালা বলুন। এসব বিশাল বিশাল পর্বতমালায় যদি ঘূর্ণিঝড় হয়। আর তাতে দু একটা পাথর এদিক-সেদিক খসে পড়লেও পর্বতের কোনো ক্ষতি হয় না। তেমনই বিএনপিরও কোনো ক্ষতি হবেনা।

দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে অংশ নেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মীর সরফত আলী সপু, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, আমিনুল ইসলাম প্রমুখ। জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মাওলানা নজরুল ইসলামের পরিচালনায় মুনাজাত পরিচালনা করেন ওলামা দলের আহবায়ক মাওলানা শাহ মো. নেছারুল হক।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...