বুধবার, ২৭ মে ২০২৬

উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে ৩ নতুন মুখ

প্রকাশিত :

spot_img

 

আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজের লড়াই। সে লক্ষ্যে শনিবার ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অধিনায়ক তামিমের নেতৃত্বে এই স্কোয়াডে দেখা মিলেছে তিন নতুন মুখের। ওয়ানডে সিরিজে অভিষেকের অপেক্ষায় শরিফুল ইসলাম, অফ স্পিনার মেহেদী হাসান ও পেসার হাসান মাহমুদ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিন ওয়ানডের জন্য ১৮ জনের দল দিয়েছে বিসিবি। ঘরোয়া টুর্নামেন্টে ভালো করার পুরস্কার পেয়েছেন শরিফুল। প্রস্তুতি ম্যাচেও দেখিয়েছেন নিজের কারিকুরি। ফলে চূড়ান্ত স্কোয়াডে তাকে জায়গা দিয়েছে নির্বাচকমন্ডলী।

দলে জায়গা পেয়েছেন অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। ওপেনিংয়ে অধিনায়ক তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাকআপ হিসেবে টিকে গেছেন সৌম্য সরকার। যদিও প্রস্তুতি ম্যাচে তিনি মিডল অর্ডারে খেলেছেন।

দুই প্রস্তুতি ম্যাচ রান পেলেও মূল দলে জায়গা হয়নি আরেক বাঁহাতি মোহাম্মদ নাঈম শেখের। অনুমিতভাবেই নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান।

২০ জানুয়ারি মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে ২২ জানুয়ারি দ্বিতীয় ম্যাচ। ২৫ জানুয়ারি সিরিজের শেষ ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিন, মেহেদী হাসান, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...