মঙ্গলবার, ২৬ মে ২০২৬

একই পদবি, একই জার্সি নম্বর, এখনো ভারতের ত্রাস আফ্রিদি

প্রকাশিত :

spot_img

 

তিন বছর আগে শহিদ আফ্রিদি অবসর নিয়েছিলেন ক্রিকেট থেকে। কিন্তু তিন বছর পর ওই আফ্রিদিই আবার ভারতের ত্রাস হয়ে ফিরে এলেন ২২ গজে। রোববার টি-২০ বিশ্বকাপে আফ্রিদির দাপটেই গুটিয়ে গেল ভারত। হারল ১০ উইকেটে। এমন হার ভারত আর হারেনি, পাকিস্তানও এমন জয় আর জেতেনি। একদিনের ও টি-২০ বিশ্বকাপে আগের ১২টি ম্যাচে পাকিস্তান হেরেছিল। ১৩তম ম্যাচে এসে সব জ্বালা মনে হয় এক ম্যাচেই ঢেলে দিয়েছে তারা।

রোববার পাকিস্তানকে জেতানোর নায়ক কিন্তু শহিদ আফ্রিদি নন। শাহিন আফ্রিদির দাপটে হার মেনেছে ভারত। সুপার-টুয়েলভের নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল পাকিস্তান। ম্যাচের শুরু থেকেই শাহিন আফ্রিদি নিজের দাপট দেখাতে শুরু করেন। ভারতের ১ রানের মাথায় রোহিত শর্মাকে ফেরান তিনি। মাত্র ১ বল খেলেই শূন্য রানে আফ্রিদির বলে এলবিডব্লিউ হন রোহিত।

এর পরই কেএল রাহুলকে আউট করেন আফ্রিদি। তখন ভারতের রান মাত্র ৬। ৮ বল খেলে ৩ রান করে সাজঘরে ফেরেন রাহুল। ৬ উইকেটে যখন দলের ১৩৩ রান, তখন শাহিন আফ্রিদি ফেরান বিরাট কোহলিকে। ৪৯ বলে ৫৭ রান করে আউট হন ভারত অধিনায়ক। ভারতের তিন মাইল স্টোনকে আউট করেন শাহিন আফ্রিদি। আর এতে ভারতের ব্যাটিং অর্ডার যেন একেবারে ভেঙে পড়ে। বিরাট আউট না হলে তাও স্কোরবোর্ডে আরো কিছু রান যোগ হতে পারত ভারতের।

এ দিন বিরাটের ৫৭ রানের হাত ধরেই ভারতের ইনিংস শেষ হয় ১৫১ রানে। কোহলি ছাড়াও ঋষভ পন্ত ৩০ বলে ৩৯ রান করেছেন। ভারতের বাকি ব্যাটসম্যানরা কেউ ১৫ রানের গণ্ডিও টপকাতে পারেননি। তবু শেষ রক্ষা হয়নি। জবাবে ব্যাট করতে নেমে ১৩ বল বাকি থাকতেই ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। ম্যাচের সেরা হন শাহিন আফ্রিদি।
সূত্র : হিন্দুস্তান টাইমস

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...