সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

এবার ক্লাসেন ঝড়ে বিধ্বস্ত ভারত

প্রকাশিত :

spot_img

 

প্রথম ম্যাচে ডেভিড মিলার ও রসি ফন ডার ডুসেনের তাণ্ডবে ২১১ রানের বিশাল সংগ্রহ নিয়েও জিততে পারেনি ভারত। পরেরটিতে এবার মিলার-ডুসেনকে বেঁধে রাখলেও, দাঁড়িয়ে গেলেন হেনরিখ ক্লাসেন। তার ঝড়ে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচও জিতে নিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা।

ম্যাচে আগে ব্যাট করে ভারতের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৪৮ রান। জবাবে ১০ বল হাতে রেখে ঠিক ৬ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছেছে প্রোটিয়ারা। ক্লাসেনের ৪৬ বলে ৮১ রানের মারকাট ইনিংসেই পাঁচ ম্যাচের সিরিজে ২-০তে লিড নিয়েছে টেম্বা বাভুমার দল।

অথচ রান তাড়া করতে নেমে শুরুটা মোটেও আশাব্যঞ্জক ছিল না দক্ষিণ আফ্রিকার। প্রথম ৮ ওভারে মাত্র ৩৬ রান তুলতেই ৩ উইকেট হারায় তারা। সাজঘরে ফিরে যান রেজা হেন্ডরিকস (৪), ডোয়াইন প্রিটোরিয়াস (৪), রসি ফন ডার ডুসেনরা (৪)। সেখান থেকেই শুরু হয় ক্লাসেনের তাণ্ডব।

একপর্যায়ে ১১ বলে মাত্র ৪ রান ছিল ক্লাসেনের। সেখান থেকে আউট হওয়া পর্যন্ত পরের ৩৫ বলে তিনি নেন ৭৭ রান। সবমিলিয়ে সাত চার ও পাঁচ ছয়ের মারে ৪৬ বলে ৮১ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া টেম্বা বাভুমা ৩০ বলে ৩৫ ও ডেভিড মিলার ১৫ বলে ২০ রানের অপরাজিত ইনিংস খেলেন।

এর আগে কটকের বারাবটি স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে নেমে প্রোটিয়া বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে স্বাগতিক ভারত। সর্বোচ্চ ৪০ রান করেন স্রেয়াশ আয়ার। ২১ বলে ৩৪ রান করেন ইশান কিশান।

শেষ দিকে দিনেশ কার্তিক ২১ বলে অপরাজিত ৩০ রান করার কারণে ভারতের একটা লড়াকু স্কোর দাঁড়ায় দক্ষিণ আফ্রিকার সামনে। ৯ বলে ১২ রান করেন হার্শাল প্যাটেল। অক্ষর প্যাটেল করেন ১১ বলে ১০ রান। হার্দিক পান্ডিয়া ১২ বল খেলে করেন ৯ রান। রিশাভ পান্ত আউট হন ৫ রান করে।

সর্বশেষ

Kinghills No Deposit Bonus – Payment Methods, Claim Steps & Withdrawal Speed Guide

Kinghills Casino No Deposit Bonus – Practical Guide for UK Players What is the Kinghills...

FatPirate sign in guide: UK steps, bonuses & security overview

How to Sign In to FatPirate Casino – Step‑by‑Step Guide...

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

২০২৬ বিশ্বকাপে-ব্রাজিলের ম্যাচ কবে-কখন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র শেষে ব্রাজিলের গ্রুপ এখন নিশ্চিত। রেকর্ড পাঁচ বারের শিরোপাজয়ী ব্রাজিল...