সোমবার, ২০ এপ্রিল ২০২৬

এমন সূচিতে পাগলও হতাশ হবে- মাশরাফি

প্রকাশিত :

spot_img

আগামীকাল এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট। কিন্তু অবাক করা বিষয় হলো আফগানদের হারালে কার্যত চ্যাম্পিয়ন হওয়ার কথা থাকলেও রানার্স আপ হয়েই থাকতে হবে টাইগারদের!   

কারণ শেষ ম্যাচ হওয়ার আগেই সুপার ফোরের সূচি নির্ধারণ করে ফেলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যেখানে দেখা যাচ্ছে ভারতের বিপক্ষে ২১ তারিখ সুপার ফোরের ম্যাচে দুবাইয়ে খেলতে নামবে বাংলাদেশ। এসিসির এই সিদ্ধান্তের পেছনে যে কলকাঠি নেড়েছে মোড়ল দেশ ভারতই সেটি আর বলার অপেক্ষা রাখে না।

কেননা ভ্রমণ ক্লান্তি কমাতে দুবাই থেকে আবুধাবিতে যেতে রাজি নয় তারা। ভারতকে সুবিধা দিতেই মূলত আগেভাগে সূচি প্রকাশ করে দিয়েছে তারা। এসিসির এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই যারপরনাই হতাশ টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেছেন,

‘আমরা এখানে একটি পরিকল্পনা নিয়ে এসেছিলাম। আমরা জানতাম যে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে জয় পেলে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গ্রুপ ‘এ’ এর রানার্স আপ দলের সাথে খেলব সুপার ফোরে। কিন্তু আজ সকালে আমরা শুনলাম আগামী কালের ম্যাচে হারি কিংবা জিতি সেটি না দেখেই আমাদের গ্রুপ ‘বি’ এর রানার্স আপ হিসেবে ঠিক করে ফেলা হয়েছে। সুতরাং অবশ্যই এটি হতাশাজনক।’

মাশরাফি আরও যোগ করেন,  ‘আমরা খেলব- অবশ্যই এটি একটি আন্তর্জাতিক ম্যাচ যেখানে আমরা আমাদের জাতীকে প্রতিনিধিত্ব করছি। সুতরাং অবশ্যই এটি গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি যদি গ্রুপ পর্বের কথা কিংবা সুপার ফোরের ম্যাচের কথা বলেন, তাহলে অবশ্যই সেখানে কিছু নিয়ম থাকার কথা। কিন্তু আমরা সেই নিয়মের বাইরে। সুতরাং এটি আসলেই হতাশার। এক্ষেত্রে একজন পাগলও হতাশ হবে।’

এশিয়া কাপের পরিবর্তিত সূচি :

২১ সেপ্টেম্বর শুক্রবার

ভারত বনাম বাংলাদেশ (দুবাই)

পাকিস্তান বনাম আফগানিস্তান (আবুধাবি)

২৩ সেপ্টেম্বর রবিবার

ভারত বনাম পাকিস্তান (দুবাই)

বাংলাদেশ বনাম আফগানিস্তান (আবুধাবি)

২৫ সেপ্টেম্বর মঙ্গলবার

ভারত বনাম আফগানিস্তান (দুবাই)

২৬ সেপ্টেম্বর বুধবার

বাংলাদেশ বনাম পাকিস্তান (আবুধাবি)

২৮ সেপ্টেম্বর শুক্রবার

ফাইনাল (দুবাই)

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...