মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ওএমএস’র ২৭ বস্তা চাল সরিয়ে ধরা পড়লেন যুবলীগ নেতা!

প্রকাশিত :

spot_img

 

২৭ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা স্কুলপাড়ার আব্দুস সামাদের বাড়ি থেকে এ চাল উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

ওএমএস’র ডিলার জেলা যুবলীগের সদস্য আজাদ আলী বৃহস্পতিবার রাতে উদ্ধার হওয়া চালগুলো তারই আপন চাচাতো ভাই আব্দুস সামাদের বাড়িতে রাখে। রাতেই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ সেখান থেকে ওই চালগুলো উদ্ধার করে। এ ঘটনায় আব্দুস সামাদকে আটক করা হয়েছে। আটককৃত আব্দুস সামাদ চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা স্কুলপাড়ার মৃত সোনা শেখের ছেলে।

আব্দুস সামাদ বলেন, ‘বৃহস্পতিবার রাত ১০টার দিকে আমার বাড়িতে চালগুলো রেখে যায় আমার চাচাতো ভাই আজাদ আলী। সে বলে চালগুলো তোমার বাড়িতে রাখো, ৪—৫ দিন পর নিয়ে যাব। আমি অতোকিছু বুঝিনা, আমি নিরীহ মানুষ।’

এ ব্যাপারে ওএমএস’র ডিলার যুবলীগ নেতা আজাদ আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘চালগুলো আমার বাড়িতে রাখা নিরাপদ না। সে কারণে ২৭ বস্তা চাল চাচাতো ভাই আব্দুস সামাদের বাড়িতে রেখে দিই।’ যুবলীগ নেতা আজাদ তার বাড়িতে চাল রাখা কেন নিরাপদ নয়, সে বিষয়ে কিছু জানাননি।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর থানা পুলিশের একটি টিম বৃহস্পতিবার রাতে আব্দুস সামাদের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘর থেকে সরকারি ওএমএস’র ২৭ বস্তা চাল উদ্ধার করে। এ ঘটনায় আব্দুস সামাদ নামের একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুস সামাদ জানান, আজাদ আলী তার বাড়িতে চালগুলো রেখে যায়। প্রকৃত ঘটনা আমরা তদন্ত করে দেখছি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার...

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর যৌথ উদ্যোগে পবিত্র...