সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ওএমএসের চাল আত্মসাতের অভিযোগে আ’লীগ নেতা আটক

প্রকাশিত :

spot_img

খুলনার তেরখাদা উপজেলায় অস্বচ্ছলদের জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ১০ টাকা মূল্যের চাল আত্মসাতের অভিযোগে সারাফাত হোসেন (৪৫) নামে এক ডিলারকে আটক করা হয়েছে।

আটক সারাফাত তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওই এলাকার ১০ টাকা মূল্যে বিতরণ করা সরকারি চালের ডিলার।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে উপজেলার শেখপুর বাজার থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, তেরখাদা উপজেলার বলরামপুর গ্রামের ছয় ব্যক্তির চাল ডিলার সারাফাত দীর্ঘদিন ধরে আত্মসাত করেছেন। চাল না পাওয়া ওই ছয় ব্যক্তি হলেন উপজেলার বলরামপুর গ্রামের সৈয়দ সাহজাহান, সৈয়দ ফুরবান আলী, অনুপ কুমার মণ্ডল, অনাদী বিশ্বাস, মো. মিতুন আলী ও বিমন সমদ্দার।

তারা জানান, তারা জানেন না তাদের নামে কার্ড আছে। এখন শুনছেন তাদের নামে কার্ড করে ডিলার সারাফাত চাল আত্মসাত করছেন।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তাফা বলেন, ১০ টাকা মূল্যের চাল আত্মসাতের অভিযোগে সারাফাতকে আটক করা হয়েছে। তার নামে মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন