সোমবার, ২৪ আগস্ট ২০২৬

ওরা দেখিয়েছে, কীভাবে আন্দোলন হয়

প্রকাশিত :

spot_img

‘পরনে শুটিংয়ের কস্টিউম না থাকলে শিক্ষার্থীদের সঙ্গে রাস্তায় নেমে যেতাম। এত সুশৃঙ্খল ও সুন্দর আন্দোলন দেখে বারবার তেমনটাই মনে হচ্ছিল।’

কথাগুলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খানের। আজ বৃহস্পতিবার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে দেখা হয় ও কথা হয় এই নায়কের। পুরান ঢাকায় ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিংয়ের যাওয়ার পথে মতিঝিল শাপলা চত্বরে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে দেখা হয় শাকিব খানের। প্রথম আলোকে তেমনটাই জানালেন তিনি।

শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি শাকিব খান শুরু থেকে অবগত ছিলেন। আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের দাবিদাওয়ার প্রতি তাঁর সমর্থনও ছিল। আজ শুটিংয়ের যাওয়ার ফাঁকে সেই শিক্ষার্থীদের সঙ্গে তাঁর দেখাও হয়েছে, কথাও হয়েছে। শাকিব খান বলেন, ‘বেলা ১১টার দিকে মতিঝিল শাপলা চত্বরে আন্দোলনরত শিক্ষার্থীদের দেখে গাড়ি থামাই। গাড়ির সামনের আসনে বসা ছিলাম আমি। এরপর শিক্ষার্থীরা আমাকে দেখে ছুটে আসে৷

গাড়ির জানালা খুলে দিই। শিক্ষার্থীরা ছুটে এসে আমাকে আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানায়। কিন্তু রাস্তায় নামতে না পারলেও তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলনে আমার সমর্থনের কথা জানিয়ে দিই।’

শুটিংয়ের পোশাক পরে শাকিব আজ বাসা থেকে বের হয়েছিলেন। তাই গাড়ি থেকে নামতে পারেননি। বললেন, ‘বেশ কিছুক্ষণ ধরে গাড়িতে বসেই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলি। তখন বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টির মধ্যেও শিক্ষার্থীরা সরে যায়নি। বৃষ্টির মধ্যে ভিজে তারা শান্তিপূর্ণভাবে যৌক্তিক দাবি আদায়ের জন্য আন্দোলন করছে। দীর্ঘদিন ধরে চলতে থাকা অনিয়মের বিরুদ্ধে আন্দোলন করছে, যেটা বড়দের করার কথা ছিল। ওরা দেখিয়ে দিয়েছে, কীভাবে আন্দোলন করতে হয়। নতুন সংজ্ঞা শিখলাম। সবাইকে যেভাবে সচেতন করার চেষ্টা করছে, এটা আমি সমর্থন না করে পারিনি।’

বাংলাদেশের পরিবহন খাতের অরাজকতার কারণে রাজধানীবাসী কেউ নিরাপদ না। শাকিবের কথায়, ‘আজকে কোমলমতি শিক্ষার্থীরা দাবি আদায়ে রাস্তায় আন্দোলন করছে। সরকা

 

রের যেসব প্রতিষ্ঠানের ফিটনেসবিহীন গাড়ি দেখার কথা ছিল, তারা এত দিন কিছুই করেনি। আমি এই আন্দোলনের সঙ্গে আছি। যদি প্রয়োজন হয়, শিক্ষার্থীদের সঙ্গে রাস্তায়ও নামব। এই আন্দোলন কিন্তু সরকারের বিরুদ্ধে না, অনিয়মের বিরুদ্ধে। আমার মতে, প্রতিটি মানুষেরই নিয়ম মেনে চলতে চায়, রাস্তায় অকালমৃত্যুর সমাধান চাই, নিরাপদে বাড়ি ফিরতে চাই। এই আন্দোলন বাংলাদেশের প্রতিটি সচেতন মানুষের।’

ঢাকার বিমানবন্দর সড়কে গত রোববার জাবালে নূর পরিবহনের একটি বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। ওই দিন থেকে বেপরোয়া গাড়ির চালকের ফাঁসির দাবি এবং এ শাস্তি সংবিধানে সংযোজন করা, সড়কে ফিটনেসবিহীন গাড়ি না চলা, নিরাপদ সড়কের দাবি, সারা দেশে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা করা, নৌমন্ত্রী শাজাহান খানের ক্ষমা চাওয়াসহ কয়েক দফা দাবিতে টানা পাঁচ দিন ধরে ঢাকায় ছাত্র বিক্ষোভ করছে। রাজধানীর শিক্ষার্থীদের এ দাবি পরে সারা দেশে ছড়িয়ে পড়ে।

সর্বশেষ

Il bonus di deposito nei migliori casino online non AAMS

Il bonus di deposito nei migliori casino online non AAMSSalve, sono Marco Rossi, esperto...

Eksploracja najlepszych bonusów Mostbet dla nowych graczy

Eksploracja najlepszych bonusów Mostbet dla nowych graczyW ostatnich tygodniach platforma bukmacherska Mostbet ogłosiła szereg...

Jak działa aplikacja mobilna Mostbet: funkcje i możliwości?

Jak działa aplikacja mobilna Mostbet: funkcje i możliwości?Aplikacja mobilna Mostbet to nowoczesne narzędzie, które...

Jak działa aplikacja mobilna Mostbet: funkcje i możliwości?

Jak działa aplikacja mobilna Mostbet: funkcje i możliwości?Aplikacja mobilna Mostbet to nowoczesne narzędzie, które...

আরও পড়ুন

হাদিকে নিয়ে লেখার পর হত্যার হুমকি পাচ্ছেন অনন্য মামুন

নির্মাতা অনন্য মামুন হত্যার হুমকি পাচ্ছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য...

সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর আর নেই

  করোনামুক্ত হয়েছিলেন। নিউমোনিয়াকেও হার মানিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না। রোববার সকালে ৯২ বছর...

বিদেশি চ্যানেল বন্ধে ঘরে ঘরে হাহাকার,চট্টগ্রাম-ঢাকার ৭০ ভাগ দর্শকই দেখেন বিদেশি চ্যানেল

  স্টার জলসা কিংবা জি বাংলা নয়, দেশি কোনো চ্যানেল তো নয়ই— আসিফ খানের পছন্দ...