মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের ঐতিহ্যবাহী করেরহাট গনিয়াতুল উলুম আলিম মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. কামরুল হোসেন।
কামরুল হোসেন করেরহাট ইউনিয়নের ভালুকিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম তোবারক হোসেনের পুত্র।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সভাপতির চিঠি হাতে পেয়েছেন । গত ১১ই ডিসেম্বর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১২ সদস্য বিশিষ্ট নতুন ম্যানেজিং কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেয়া হয়। কমিটির অন্যান্য দায়িত্ব প্রাপ্তগণ হলেন সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান, প্রতিষ্ঠাতা সদস্য বাহা উদ্দিন শিমুল, দাতা সদস্য একরামুল হক, অভিভাবক সদস্য দেলোয়ার হোসেন, আবদুল আউয়াল, আছাদ উল্যাহ, জামাল উদ্দিন চৌধুরী, সাধারণ শিক্ষক সদস্য রবিউল হোসেন ভূঁইয়া, ফখরুল আলম ভূঁইয়া ও নুরুল আলম, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য খালেছা খানম।
দায়িত্ব পেয়ে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন কমিটির নেতৃবৃন্দ।



