বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

করোনা উপসর্গ দেখা দেয়ায় ১১ ক্রিকেটার আইসোলেশনে

প্রকাশিত :

spot_img

 

নতুন ১০ জনসহ মোট ১১ জন ক্রিকেটারকে আইসোলেশনে রাখা হয়েছে। উপসর্গ দেখা দেয়া দুই ক্রিকেটারের সংস্পর্শে আসায় তাদেরকে আইসোলেশনে পাঠানো হয়। হোয়াটসঅ্যাপে বার্তার মাধ্যমে, এমনটি নিশ্চিত করেছে বিসিবি।

আজ হোয়াটসঅ্যাপে এক বার্তায় বিসিবি জানায়, ১৮ ও ১৯ সেপ্টেম্বর পরীক্ষার পর সকল ক্রিকেটারের করোনা নেগেটিভ এসেছে।

আইসোলেশনে পাঠানো ১১ ক্রিকেটারের মধ্যে ১০ জন ঢাকার বাইরে থেকে এসেছিলেন। অন্যজন সাইফ হাসানের দু’বার করোনা নেগেটিভ আসায় আইসোলেশনে যান। বিসিবি পরিচালিত প্রথম ধাপের করোনা পরীক্ষায় সাইফের পজিটিভ আসে।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি ভবনে ১১ ক্রিকেটার বর্তমানে আইসোলেশনে আছেন।

১১ মধ্যে পাঁচ ক্রিকেটার- এবাদত হোসেন, নাইম হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত ও নাজমুল হোসেন শান্ত একাডেমি গ্রাউন্ডে ফিটনেস ট্রেনিংয়ে ঘাম ঝড়াচ্ছেন।

অন্য ছয়জন- সাইফ হাসান, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, আবু জায়েদ রাহি, শফিউল ইসলাম ও সাইফউদ্দিন বিশ্রামে আছেন।

অন্য ১৬ জন আজ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে স্কিল ক্যাম্প শুরু করেছেন। এই ১৬ জন ক্রিকেটার ইতোমধ্যে সোনারগাঁও হোটেলে উঠেছেন এবং জৈব-সুরক্ষা পরিবেশে আছেন।

হোয়াটসঅ্যাপে এক বার্তায় বিসিবি জানায়, ‘১৮ ও ১৯ সেপ্টেম্বর স্কিল ক্যাম্পের ২৭ জন ক্রিকেটারের করোনা পরীক্ষা করা হয়। এরমধ্যে, দু’জন ক্রিকেটারের মধ্যে করোনা উপসর্গ ‘বর্ডারলাইন নেগেটিভ’ দেখাচ্ছে এবং একজনের কোভিড-১৯এর মতো লক্ষণ দেখাচ্ছে।’

পরবর্তী করোনা পরীক্ষার আগে ২২ সেপ্টেম্বর পর্যন্ত আইসোলেশনে থাকবেন তারা। ক্যাম্পের জন্য ডাক পাওয়া ২৭ ক্রিকেটারের ঐ দিন আবারো সতর্কতা হিসেবে করোনা পরীক্ষা করা হবে।

‘কোভিড-১৯ পরিচালনার গাইডলাইন অনুসারে এবং জৈব-সুরক্ষা পরিবেশের মান বজায় রাখতে, তাদের সাথে সম্প্রতি সংর্স্পশে আসা ক্রিকেটাররা, পরবর্তী ২২ সেপ্টেম্বর পরীক্ষার আগ পর্যন্ত আইসোলেশনে থাকবেন।’

আগামী ২২ সেপ্টেম্বর করোনা পরীক্ষায় নেগেটিভ আসা ক্রিকেটাররা অনুশীলনে যোগ দিতে পারবেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...