বুধবার, ২২ জুলাই ২০২৬

করোনা ভাইরাস মোকাবেলায় দ্বিতীয় ধাপে বিশ হাজার মাস্ক দিলো ক্লিফটন গ্রুপ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
আসন্ন শীতে কোভিড-১৯ এর সম্ভাব্য দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ মোকাবেলায় চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের নিকট ২০ হাজার মাস্ক তুলে দিয়েছেন দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান ক্লিফটন গ্রুপ। সোমবার (১১ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের হাতে মাস্ক তুলে দেন ক্লিফটন গ্রুপের পরিচালক ও সিইও এমডিএম মহিউদ্দিন চৌধুরী।
জানা গেছে, চলতি বছরের মার্চ মাসে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে গেলে সামাজিক সচেতনতা সৃষ্টিতে ক্লিফটন গ্রুপের উদ্যোগে ৪০ হাজার লিপলেট, ১৪ লাখ মাস্ক; চিকিৎসক, সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তাদের মাঝে ৫ হাজার পিপিই, ২ লাখ ২০ হাজার টিশার্ট বিতরণ করা হয়।
ক্লিফটন গ্রুপের কর্মকর্তা এজেডএম সাইফুল ইসলাম টুটুল বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচেতনতামূলক কার্যক্রমে বিনামূল্য বিতরণের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসকের হাতে ২০,০০০ (বিশ হাজার) পিস মাস্ক তুলে দেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক এবং ক্লিফটন গ্রুপের পরিচালক ও সিইও এমডি এম মহিউদ্দিন চৌধুরী। এছাড়া আগামীকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আরো ২০ হাজার মাস্ক বিতরণ করা হবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...