সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতেই ম্যাচসেরা নাসুম

প্রকাশিত :

spot_img

 

টি-টোয়েন্টিতে নিজেকে প্রমাণ করেছেন আগেই। এবার ওয়ানডেতে সুযোগ মিললো। প্রথম ওয়ানডেতে দারুণ বোলিং করলেন। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে এসে তো ম্যাচসেরার পুরস্কারই জিতে নিলেন নাসুম আহমেদ।

গায়ানায় সিরিজের প্রথম ওয়ানডেতে চোধ ধাঁধানো বোলিং করেন নাসুম। শুরু থেকেই চেপে ধরেছিলেন ক্যারিবীয়দের। প্রথম ৩২ বলে ৩১টিই ছিল ডট। ওই ম্যাচে ৮ ওভারে ৩ মেইডেনসহ মোটে ১৬ রান খরচ করেন বাঁহাতি এই স্পিনার।

কিন্তু আক্ষেপ তো ছিলই! এত ভালো বল করেও যে ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতে উইকেটের দেখা পাননি। অবশেষে দ্বিতীয় ম্যাচে এসে উইকেটের দেখা পেলেন। এবারও করলেন দুর্দান্ত বোলিং।

দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবীয়দের ১০৮ রানে গুটিয়ে দেওয়ার অন্যতম কারিগর ছিলেন নাসুম। টপ অর্ডারের পাঁচ ব্যাটারের তিনজনকেই ফেরান নাসুম, দুজনকে আবার করেন বোল্ড।

সবমিলিয়ে ১০ ওভারে ৪ মেইডেনসহ মাত্র ১৯ রানে ৩টি উইকেট শিকার করেন নাসুম। স্বভাবতই ম্যাচসেরার পুরস্কারটিও উঠেছে বাঁহাতি স্পিনারের হাতেই।

ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতেই ম্যাচসেরা। অনুভূতি কেমন? পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে নাসুম বলেন, ‘আলহামদুলিল্লাহ খুব এক্সাইটেড ছিলাম। প্রথম ওয়ানডেতে উইকেট পাইনি। এবার নেওয়ার চেষ্টা করেছি। উইকেটে যে সুবিধা ছিল, তা কাজে লাগানোর চেষ্টা করেছি।’

সর্বশেষ

Kinghills No Deposit Bonus – Payment Methods, Claim Steps & Withdrawal Speed Guide

Kinghills Casino No Deposit Bonus – Practical Guide for UK Players What is the Kinghills...

FatPirate sign in guide: UK steps, bonuses & security overview

How to Sign In to FatPirate Casino – Step‑by‑Step Guide...

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

২০২৬ বিশ্বকাপে-ব্রাজিলের ম্যাচ কবে-কখন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র শেষে ব্রাজিলের গ্রুপ এখন নিশ্চিত। রেকর্ড পাঁচ বারের শিরোপাজয়ী ব্রাজিল...