বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

খোকার জানাজায় লাখো মানুষের ঢল

প্রকাশিত :

spot_img

 

বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার তৃতীয় নামাজে জানাজা নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নেয় দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের লাখো জনতা।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন দলের মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সাদেক হোসেন খোকার শেষ আকুতি ছিলো দেশে ফেরার, তিনি ফিরলেন তবে কফিনে জড়িয়ে। এ সময় তিনি আবেগতাড়িত হয়ে পড়েন।

এর আগে বেলা সোয়া ১১টায় জাতীয় সংসদ ভবনের সামনে খোকার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে এই মুক্তিযোদ্ধার প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

আজ সকাল ৮টা ২৮ মিনিটে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় খোকার মরদেহ।

নয়া পল্টনে জানাজার পর খোকার মরদেহ নেয়া হচ্ছে দক্ষিণ সিটি করপোরেশনে। সেখানে বেলা ৩ টায় ৪র্থ দফা নামাজে জানাজার পর ধুপখোলা মাঠে জানাজার জন্য নেয়া হয়।

বিকেলেই জুরাইনে দাফন করা হয় ঢাকার সাবেক এই মেয়রকে।

ক্যান্সারে আক্রান্ত খোকা নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় ৪ঠা নভেম্বর দুপুরে মারা যান। ২০১৪ সাল থেকে চিকিৎসার জন্য তিনি নিউইয়র্কে ছিলেন।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

‘খালেদা জিয়ার আগে মারা যাওয়ার দাবিটি গুজব- ডা. মারুফ রায়হান খান

ডেস্ক রিপোর্ট বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ...

গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ১৯৮১ সালের মে মাসে বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর...

শোকাহত বাংলাদেশ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক...