রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

গ্রেফতার আতঙ্কে মায়ের জানাজা পড়তে পারলেন না গাজী নিজাম

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে গ্রেফতার আতঙ্কে মায়ের জানাজা পড়তে পারেননি উপজেলা বিএনপির সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন। সাদা পোশাকে পুলিশের উপস্থিতি টের পেয়ে মায়ের জানাজা না পড়ে চলে যেতে বাধ্য হন তিনি।

জানা গেছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার রাতে গাজি নিজাম উদ্দিনের মা মাহমুদা খানম (৭৩) মারা যান। শনিবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নিজ বাড়িতে তার জানাজার আয়োজন করা হয়। নেতাকর্মীদের সাথে জানাজার ২০ মিনিট আগে বাড়িতে উপস্থিত হন উপজেলা বিএনপির সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন। তার উপস্থিতির কথা জানতে পেরে জোরারগঞ্জ থানার বেশ কয়েকজন সদস্য সাদা পোশাকে অবস্থান নেন জানাজার মাঠে।

জানাজার পর গ্রেফতার করা হতে পারে এমন আশঙ্কা থেকে মায়ের জানাজা না পড়ে স্থান ত্যাগ করেন গাজি নিজাম। এসময় কয়েক শ’ নেতাকর্মী মানবঢাল তৈরি করে তাকে নিরাপত্তা দিয়ে এলাকা পার করে দেন।

এদিকে বিএনপি নেতার মায়ের জানাজার মাঠে পুলিশের উপস্থিতির সমালোচনা করেছেন দলীয় নেতাকর্মীরা।

মিরসরাই উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন বলেন, পুলিশের গ্রেফতার আতঙ্কে মায়ের জানাজা পড়তে পারেননি মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন। এর থেকে দুঃখের বিষয় আর কী হতে পারে! গ্রেফতার করার জন্য কেন জানাজাকে বেছে নিতে হবে? আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, গাজি নিজাম উদ্দিন মায়ের জানাজা পড়তে উপস্থিত হওয়ার পর পুলিশ সাদা পোশাকে অবস্থান নিলে তিনি গ্রেফতার এড়াতে সটকে পড়েন।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন রোববার সকালে বলেন, বিএনপি নেতার মায়ের জানাজার বিষয়টি আমার জানা ছিল না। ওটা শুনেছি রাতে। দুর্গাপূজা উপলক্ষে থানাজুড়ে পুলিশ ডিউটি করেছে। তিনি যেহেতু হত্যা মামলার আসামি হয়তো ভয় কাজ করেছে। তবে জানাজায় উপস্থিত থাকলে গ্রেফতারও হতে পারতেন, যেহেতু তিনি আসামি।

উল্লেখ্য, মিরসরাই উপজেলার ওসমানপুরে বিএনপি-আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে রায়হান হোসেন রুমন নামে এক তরুণ নিহতের ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়। ওই মামলায় অন্যদের সাথে গাজি নিজাম উদ্দিনকে আসামি করা হয়। একই ঘটনায় গত ১ অক্টোবর জোরারগঞ্জ থানায় একটি মারামারির মামলায়ও তাকে আসামি করা হয়েছে।

 

সর্বশেষ

Kinghills No Deposit Bonus – Payment Methods, Claim Steps & Withdrawal Speed Guide

Kinghills Casino No Deposit Bonus – Practical Guide for UK Players What is the Kinghills...

FatPirate sign in guide: UK steps, bonuses & security overview

How to Sign In to FatPirate Casino – Step‑by‑Step Guide...

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...