মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ঘাতক ‘সু-প্রভাত’ ফিরে আসছে ‘সম্রাট’ নামে

প্রকাশিত :

spot_img

অনলাইন ডেস্ক

রাজধানীর সদরঘাট থেকে গাজীপুর রুটে চলাচলকারী পরিবহন ‘সু-প্রভাত স্পেশাল বাস সার্ভিস’ রঙ পরিবর্তন করে এখন থেকে ‘সম্রাট ট্রান্সলাইন (প্রা.) লি.’ নামকরণ করে রাস্তায় নামতে যাচ্ছে।

এর আগে রাজধানীতে সু-প্রভাতের কোনো বাস চলবে না বলে ঘোষণা দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। ধারণা করা হচ্ছে বন্ধ রাখার সিদ্ধান্তের কারণেই নাম পরিবর্তন করে নতুন নামে রাস্তায় নামতে যাচ্ছে বাসটি।

বুধবার গাজীপুর সিটি করপোরেশন গাজীপুরা এলাকায় সু-প্রভাত পরিবহনের বাসের রঙ পরিবতন করে সম্রাট পরিবহন নামে দেখা গেছে।

জানা যায়, সু-প্রভাত বাসের রুট পারমিট রাজধানীর সদরঘাট থেকে রামপুরা হয়ে উত্তরা পর্যন্ত। কিন্তু বাসটি চলছে গাজীপুর মহানগরীর টঙ্গীর গাজীপুরা পর্যন্ত। এছাড়া ৭০টি বাস চলার অনুমোদন থাকলেও চলছে প্রায় সাড়ে তিনশ বাস।

এ বিষয়ে সু-প্রভাতের টঙ্গী স্টেশন রোডের সুপারভাইজার কামরুল ইসলাম জানান, সু-প্রভাত পরিবহনের বাসের রঙ বদলে অন্য পরিবহনের নামে চলার বিষয়টি তার জানা নেই।

গণমাধ্যমে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের (দক্ষিণ) সহকারী কমিশনার মো. নজরুল ইসলাম বলেন, সু-প্রভাত পরিবহনের কোনো বাস অন্য কোম্পানির নামে পরিবর্তিত হচ্ছে- এমনটা আমার জানা নেই। তবে বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।

প্রসঙ্গত, রাজধানীর প্রগতি সরণিতে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সু-প্রভাত বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরী নিহত হন। এঘটনায় বুধবারও ঘাতক বাস চালক ও নিরাপদ সড়কের দাবিসহ আট দফা দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা।

এদিকে ছাত্র নিহতের ঘটনায় ৭ দিনের আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার...

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর যৌথ উদ্যোগে পবিত্র...