মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গুতে ৩ নারীর মৃত্যু

প্রকাশিত :

spot_img

 

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে নগরীর তিন নারীর মৃত্যু হয়েছে। তারা হলেন শিউলি রানী (৪০), খুরশিদা বেগম (৭০) ও দিলআরা বেগম রেশমী (৫০)।

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, নগরীর পাহাড়তলীর বাসিন্দা শিউলি রানী (৪০) গতকাল বুধবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেকহা) ভর্তি হন। প্যাথলজিক্যাল টেস্টে তার ডেঙ্গু শনাক্ত হয়। রাতেই তার মৃত্যু হয়।

একই এলাকার খুরশিদা বেগম (৭০) গত মঙ্গলবার চমেকহা’য় ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার এ রোগীর মৃত্যু হয়। আজ প্রাপ্ত রিপোর্টে দেখা যায়, তিনি ডেঙ্গু আক্রান্ত ছিলেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী আরেক রোগী মোগলটুলী বাইলেইনের নুরুল ইসলাম সওদাগর বাড়ির দিলআরা বেগম রেশমী (৫০)। গত ১৪ সেপ্টেম্বর তাকে নগরীর বেসরকারি এভারকেয়ার হসপিটালে ভর্তি করানো হয়। সেখানে গতকাল তার মৃত্যু হয়। আজ প্রাপ্ত রিপোর্টে তিনি ডেঙ্গু আক্রান্ত বলে জানানো হয়।

চট্টগ্রামে এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে চারজনের মৃত্যু হলো। এর আগে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে চমেক হাসপাতালে আরো এক রোগীর মৃত্যু হয়।

সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক হারে বেড়েছে। চলতি বছরে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা চার শ’ ছাড়িয়েছে।

সূত্র : বাসস

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

ঠান্ডাজনিত রোগে আড়াই মাসে ৯৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক সারাদেশে নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসতন্ত্রের প্রদাহজনিত অসুখসহ শীতকালীন বিভিন্ন রোগ বেড়েছে। চলমান শীতঋতুতে ঠান্ডাজনিত...

বুস্টার ডোজ দিবস কাল : দেয়া হবে ৭৫ লাখ টিকা

  করোনা সংক্রমণ রোধে আগামীকাল দেশব্যাপী বুস্টার ডোজ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এক দিনে...

করোনা সংক্রমণ রোধে ৬ নির্দেশনা

  করোনাভাইরাসের (কোভিড-১৯) ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে মাস্ক পরা, যথাসম্ভব জনসমাগম বর্জন, কঠোরভাবে স্বাস্থ্যবিধি পালনসহ ছয়টি...