বুধবার, ৬ মে ২০২৬

চবিতে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, ভাঙচুর

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি

ব্যাংকের লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের তিনজন আহত হয়েছেন।

বিবদমান গ্রুপ দুইটি হলো বাংলার মুখ ও ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) । দুটি পক্ষই চট্টগ্রাম মেয়র আ জ ম নাছিরের অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন অগ্রণী ব্যাংকে লাইনে দাঁড়ানো নিয়ে ঘটনার সূত্রপাত হয়। যা পরে শহীদ আবদুর রব হলের সামনে গিয়ে সংঘর্ষে রুপ নেয়।

আহতরা হলেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহ আজহার তীব্র, ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী লাবিদ শাহরিয়ার এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ১ম বর্ষের মো. শিফন। এদের মধ্যে প্রথম দুইজন বাংলার মুখ গ্রুপের কর্মী এবং অপরজন ভিএক্স গ্রুপের কর্মী। আহতদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান চবি মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. আবু তৈয়ব।

সূত্রে জানা যায়, বিভাগের পরীক্ষার ফি জমা দিতে ব্যাংকের নির্দিষ্ট লাইনে দাঁড়িয়েছিলেন বাংলার মুখের দুই সদস্য। একই সময়ে ভিএক্সের দুই সদস্য লাইনে না দাঁড়িয়ে জোরপূর্বক ফি জমা দিতে চাইলে এর প্রতিবাদ করেন বাংলার মুখের দুই সদস্য। এসময় ভিএক্সের দুই সদস্য তাদেরকে চড় থাপ্পড় দেয়। এ ঘটনার জেরে পরে শহীদ আবদুর রব হলের সামনে দুই পক্ষের ধাওয়া পাল্টার ঘটনা এসময় উভয় পক্ষের তিনজন আহত হয়। এ ঘটনায় আব্দুর রব হলের অন্তত ৮ টি কক্ষ ভাঙচুর করা হয়।

এবিষয়ে জানতে চাইলে ভিএক্স গ্রুপের নেতা ও সাবেক উপ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুল বলেন, জুনিয়রদের মাঝে ভুল বুঝাবুঝি হয়েছে। বিষয়টি মীমাংসা করে দেয়া হয়েছে। একই কথা বললেন বাংলার মুখের নেতা ও সাবেক শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আমির সোহেল।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রণব মিত্র চৌধুরী বলেন, দুই পক্ষ বসে বিষয়টা সমাধান করে নিয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ের হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা, আলোচনা...

মিরসরাইয়ের নিজামপুর মাওলানা আব্দুল গনি (রঃ) দাখিল মাদরাসায় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠিত

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাই উপজেলার নিজামপুর মাওলানা আব্দুল গনি (রঃ) দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে...

মিরসরাইয়ের বড়তাকিয়ায় ফুটওভার ব্রিজ নির্মানের দাবিতে মানববন্ধন

  মিরসরাই প্রতিনিধি সড়ক দুর্ঘটনারোধ ও নিরাপদ সড়কের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড়তাকিয়ায় ফুটওভার ব্রিজ...