মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

চুয়াডাঙ্গায় মাদ্রাসাছাত্রের মাথাবিহীন লাশ উদ্ধার

প্রকাশিত :

spot_img

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রাম থেকে এক মাদ্রাসাছাত্রের মাথাবিহীন লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই ছাত্রের নাম আবির হুসাইন (১১)।

বুধবার সকালে গ্রামের একটি আম বাগানের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আবির কয়রাডাঙ্গা গ্রামের নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

সে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার খালিসপুর গ্রামের আলী হোসেনের ছেলে।
মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আবু হানিফ জানান, আবির দীর্ঘদিন ধরে মাদ্রাসাতে অধ্যয়নরত ছিল। মঙ্গলবার এশার নামাজের কিছুক্ষণ আগ থেকে সে নিখোঁজ ছিল।

তিনি বলেন, স্থানীয়দের সহযোগিতায় গ্রামের বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও আমরা তার সন্ধান মেলাতে পারেনি। এরপর সকালে গ্রামবাসী মাদ্রাসার অদূরে জনৈক রেজাউল ইসলামের আম বাগানের ভেতর থেকে আবিরের মাথাবিহীন লাশ উদ্ধার করে।

খবর পেয়ে সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান মুন্সি।

এ সময় পুলিশ সদস্যরা নিহত ছাত্রের লাশ উদ্ধার করতে গেলে উত্তেজিত হয়ে ওঠেন গ্রামবাসী। তারা মাদ্রাসাছাত্র আবিরের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করতে থাকেন।

পরে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে গ্রামবাসীকে শান্ত থাকার অনুরোধ জানানো হয়।

আশ্বাস দেওয়া হয় ঘাতকের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার।
এদিকে চুয়াডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামে মাদ্রাসাছাত্রের মাথাবিহীন লাশ উদ্ধারের পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাদ্রাসা থেকে ছাত্রদের তাদের অভিভাবকরা নিজ নিজ বাড়িতে নিয়ে যান।

পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, মাদ্রাসাছাত্রের হত্যাকাণ্ডের বিষয়টি আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে তদন্ত করছি। ঘটনার নেপথ্যে কী আছে সেটি অনুসন্ধানে আমাদের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে। খুব শিগগিরই আমরা প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করতে পারব।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার...

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর যৌথ উদ্যোগে পবিত্র...