মিরসরাই প্রতিনিধি
গণহত্যার দায়ে খুনি সন্ত্রাসীর সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ করায় মিরসরাইয়ে আনন্দ মিছিল হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নিজামপুর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
নিজামপুর কলেজ ছাত্রদলের আহবায়ক নাজিম উদ্দীন ও মিরসরাই উপজেলা ছাত্রদল নেতা নাঈম সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত আনন্দ মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসের আমগাছ তলে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব,সাধারণ সম্পাদক ফারাস, নিজামপুর কলেজ ছাত্রনেতা হিমেল, খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম, নিজামপুর কলেজ ছাত্রনেতা সাহাবউদ্দীন, রাকিব ,রাপি সহ নিজামপুর কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।



