মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ছাত্রলীগ নেতার কোপে জখম পুলিশের পরিদর্শক-উপপরিদর্শক

প্রকাশিত :

spot_img

 

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় তালিকাভুক্ত সন্ত্রাসী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাহ সোহান আহমেদ মুসাকে গ্রেপ্তারের সময় তার দা’য়ের কোপে জখম হয়েছেন থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার দাস ও উপপরিদর্শক (এসআই) ফখরুজ্জামান।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবীগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় নবীগঞ্জ থানার পরিদর্শক উত্তম কুমারকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসআই ফখরুজ্জামানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার পর নবীগঞ্জ শহরের সালামতপুর এলাকায় ব্র্যাক অফিসের কাছে তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামী মুসার দোকানে অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তারকালে মুসা দোকানের ভেতর থেকে একটি রাম-দা নিয়ে পুলিশের উপর এলোপাতাড়ি কোপাতে শুরু করেন।

দা’য়ের আঘাতে পুলিশ পরিদর্শক উত্তম কুমার ও এসআই ফখরুজ্জামান গুরুতর আহত হন। এ সময় পালিয়ে যান মুসা। পরে স্থানীয় লোকজন পুলিশের এই দুই কর্মকর্তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় সেখানকার চিকিৎসকরা উত্তমকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠান।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, মুসা একজন তালিকাভুক্ত সন্ত্রাসী এবং ইয়াবা ব্যবসায়ী। পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করতে পুলিশ তার দোকানে অভিযান চালায়। এ সময় তিনি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই কর্মকর্তাকে আহত করেন। তারা হাসপাতালে ভর্তি আছেন। মুসাকে ধরতে অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার...

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর যৌথ উদ্যোগে পবিত্র...