বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

জিপিএ-৫ ও পাসের হার বেড়েছে মাদরাসা বোর্ডে

প্রকাশিত :

spot_img

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার ফলাফলে পাশের হার ১২.১৪ শতাংশ বেড়েছে। এবোর্ডে পাশের হার ৮৩.০৩ শতাংশ। আগের বার যা ছিল ৭১.৯৬ শতাংশ। একইভাবে দাখিলে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৮৭ জন। আগের বার ছিল ৩ হাজার ৩৭১ জন। মোট পাশের ২.০৫ শতাংশ জিপিএ-৫ পেয়েছে এবার যা আগের বার ছিল ১.১৭ শতাংশ।

সোমবার দুপুরে প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যানে এমন তথ্য উঠে আসে।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, দাখিলে অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৬ হাজার ৭৮০ জন। আগের বছর যা ছিল ২ লাখ ৮৬ হাজার ৯১৭ জন। সেই হিসেবে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৯ হাজার ৮৬৩ জন।

দেখা যায়, অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২ লাখ ৫৪ হাজার ৭১০ জন। যা আগের বছর ছিল ২ লাখ ৩ হাজার ৩৮২ জন। চলতি বছর ৫১ হাজার ৩২৮ জন বেশি পাশ করেছে ।

মাদরাসা শিক্ষা বোর্ডে মানবিকে অংশ নেয়া পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৬৯ হাজার ৪৪৭জন। পাশ করে ২ লাখ ১৮ হাজার ৪৯৭ জন। একই বিভাগের পাশের হার ৮২.০৯ শতাংশ।

বিজ্ঞানে পরীক্ষায় অংশ নেয় ৪০ হাজার ৬৪৬ জন। পাশ করে ৩৬ হাজার ১০১ জন। পাশের হার ৮৯.২৯ শতাংশ।

মুজ্জাবিদে পরীক্ষায় অংশগ্রহণকারী ছিল ১৬৬ জন। পাশ করে ১২২ জন। পাশের হার ৬৭.৪৭ শতাংশ।

তবে বোর্ডটিতে হিফজুল কুরআন বিভাগে কোন পরীক্ষাথী না থাকায় এই বিভাগের কোন পরিসংখ্যান আসেনি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন