সোমবার, ২৯ জুন ২০২৬

জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিএনপির ১০ দিনের কর্মসূচি

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি

দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)।

কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে বিএনপির পক্ষ থেকে শহীদ জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, দুস্থদের মাঝে খাবার ও পোশাক বিতরণ ইত্যাদি।

আজ বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের একথা জানান।

মির্জা ফখরুল বলেন, সরকার বাংলাদেশের জনগণের সকল অধিকার কেড়ে নিয়ে দেশকে একটি অকার্যকর নির্ভরশীল রাষ্ট্রে পরিণত করার পাঁয়তারা করছে। তিনি বলেন, যিনি দীর্ঘকাল গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন, সেই নেত্রীকে অন্যায়ভাবে সাজা দিয়ে আটকে রেখেছে। শুধুমাত্র গণতন্ত্রের কর্মী হওয়ায় গণতন্ত্রের বহু নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। একদলীয় শাসন ব্যবস্থাকে ধ্বংস করে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আমরা যথাযোগ্য মর্যাদায় তার ৩৮তম শাহাদাৎবার্ষিকী পালন করবো।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সারোয়ার, মোয়াজ্জেম হোসেন আলাল, খাইরুল কবির খোকন প্রমুখ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...