মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

জ্যান্ত সাপ চিবিয়ে খেলেন মোস্তাফিজ

প্রকাশিত :

spot_img

বাগেরহাটের মোংলায় জ্যান্ত একটি সাপ চিবিয়ে খেয়েছেন মোস্তাফিজ (৩০) নামের এক যুবক। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে তিনি এখন পর্যন্ত সুস্থ আছেন।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে মালগাজী এলাকায় নিজের বাড়ির সামনের গাছে থাকা সাপটি ধরে খেয়ে ফেলেন মোস্তাফিজ।

মোস্তাফিজ উপজেলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী গ্রামের বাসিন্দা মৃত মমিন মৌলভির ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে বাড়ির সামনের গাছে একটি উড়াল সাপ দেখতে পান মোস্তাফিজ। পরে সেটি ধরে জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলেন তিনি।

সাপ খাওয়ার পর ওই যুবক শারীরিকভাবে এখনো সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী এস এ সাগর।

তিনি বলেন, ‘মোস্তাফিজ সাপটি খাওয়ার সময় আমরা অনেকেই সেখানে উপস্থিত ছিলাম। আমাদের সামনেই জ্যান্ত সাপটি দাঁত দিয়ে কামড়ে কামড়ে চিবিয়ে খেয়ে ফেলেন তিনি।’

কালো ও সোনালি রংমিশ্রিত সাপটি ছিল লম্বায় আড়াই হাত। এ সাপটি মূলত গাছে থাকে। এজন্য স্থানীয়ভাবে এটি ‘উড়াল সাপ’ হিসেবে পরিচিত।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন বলেন, ‘এটা আমার কাছে মীরাক্কেলের মতোই মনে হচ্ছে। তবে যে সাপটি খেয়েছেন সেটি বিষধর না হলে সমস্যা নেই। তারপরও তার শরীরে চেকআপ করা উচিত। কারণ সাপের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গেই বিষ থাকে। দ্রুত এর চিকিৎসা করা না হলে তার মৃত্যুবরণ ছাড়া উপায় থাকবে না।’

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার...

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর যৌথ উদ্যোগে পবিত্র...