বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

টানা ৪ ম্যাচ উপেক্ষিত সাকিব

প্রকাশিত :

spot_img

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা চার ম্যাচ উপেক্ষিত থাকলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। মঙ্গলবার মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে কলকাতা একাদশে দুটি পরিবর্তন এলেও ভাগ্য বদলায়টি সাকিবের।

আগের তিন ম্যাচে বিদেশী কোটায় খেলেছেন চারজন। তারা হলেন- মরগান, রাসেল, নারিনে ও লকি ফার্গুসন। টানা দুই জয়ের পর তৃতীয় ম্যাচে হেরে যায় দলটি। তৃতীয় ম্যাচে চোটে পড়েন আন্দ্রে রাসেল। তখনই ভাবা হচ্ছিল সামনের ম্যাচে রাসেল যেহেতু খেলবেন না, তাতে সাকিবের খেলার সম্ভাবনাই বেশি।

কিন্তু হয়নি সেই মোতাবেক। একাদশে দুটি পরিবর্তন এলেও নাম নেই সাকিবের। রাসেল আজ খেলছেন না। তার পরিবর্তে একাদশে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। কলকাতার হয়ে অভিষেক হচ্ছে তার। অন্যদিকে প্রসিদ্ধ কৃষ্ণাকে বাদ দিয়ে নেয়া হয়েছে পেসার সন্দীপ ওয়ারিয়ারকে।

সংযুক্ত আরব আমিরাতে টানা দুই ম্যাচ জিতলেও তৃতীয় ম্যাচ হেরে গেছে কেকেআর। পয়েন্ট টেবিলের যা অবস্থা, এখন প্লে-অফের দৌড়ে থাকতে হলে চারটি ম্যাচই জিততে হবে তাদের।

কলকাতা নাইট রাইডার্স একাদশ
সুবমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নিতিশ রানা, ইয়ন মরগান, দিনেশ কার্তিক, টিম সাউদি, লকি ফার্গুসন, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়ার।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...