মঙ্গলবার, ২৬ মে ২০২৬

টি টেনে বাংলা টাইগার্সের দল ঘোষণা

প্রকাশিত :

spot_img

 

স্পোর্টস রিপোর্টার

আবুধাবিতে অনুষ্ঠিত টি টেন লীগে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে ‘বাংলা টাইগার্স’ ফ্র্যাঞ্চাইজি। বুধবার অনুষ্ঠিত হলো এ টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। বাংলাদেশ ক্রিকেট দল ভারত সফরে ব্যস্ত থাকবে বলে জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় ছাড়াই শক্তিশালি দল সাজিয়েছে ‘বাংলা টাইগার্স’। ৮ জন বিদেশি ও ৭ জন দেশি ক্রিকেটার নিয়ে গড়া দলের আইকন হিসেবে আছেন শ্রীলঙ্কার ‘থিসারা পেরেরা’।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে উল্লেখযোগ্য নাম বাঁহাতি পেসার আবু হায়দার রনি ও কিপার ব্যাটসম্যান এনামুল হক বিজয়। জাতীয় দলের রাডারে থাকলেও দলে জায়গা পাকা করতে পারেননি তারা। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার ফরহাদ রেজা, ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকি ও স্পিনার আরাফাত সানির উপর ভরসা রাখেন ফ্র্যাঞ্চাইজি। ইমার্জিং প্লেয়ার হিসেবে ব্যাটসম্যান ইয়াসির আলি ও স্পিনার মেহেদি হাসান দলে জায়গা করে নেন। এরা সবাই বাংলাদেশের ঘরোয়া লীগের নিয়মিত পারফরমার।
বিদেশি খেলোয়াড়দের মধ্যে আইকন থিসারা পেরেরার পাশাপাশি বিপিএলে আলো ছড়ানো দক্ষিন আফ্রিকার অলরাউন্ডার রবি ফ্রাইলিঙ্ক, ব্যাটসম্যান ্রাইলি রুশো আছেন দেশি এই ফ্র্যাঞ্চাইজিতে। এছাড়াও ক্যারিবিয়ান তারকা আন্দ্রে ফ্লেচার, প্রোটিয়া ব্যাটসম্যান কলিন ইনগ্রাম, অজি অল রাউন্ডার জেমস ফকনার, আরব আমিরাতের চিরাগ সুরি ও আফগান লেগি কায়েস আহমেদকে দলে ভেড়ায় বাংলা টাইগার্স।
টি টেনের তৃতীয় সংস্করণ মাঠে গড়াবে ১৫ নভেম্বর থেকে।

আর ২৪ নভেম্বরে পর্দা নামবে এবারের আসরের। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান আফতাব আহমেদ বাংলা টাইগার্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। বিদেশি কোন ফ্র্যাঞ্চাইজি লিগে এবারই প্রথমবারের মতো থাকছে বাংলাদেশি কোন কোচ। দলটির ম্যানেজার হিসেবে থাকবেন আরেক সাবেক বাংলাদেশি ক্রিকেটার নাফিস ইকবাল খান।
আট দলের এই টুর্নামেন্টে বিভিন্ন দলের হয়ে খেলবেন শেন ওয়াটসন, ওয়েন মর্গান, লাসিথ মালিঙা, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, মোহাম্মদ আমির, ক্রিস লিনের মতো তারকা ক্রিকেটাররা।

বাংলা টাইগার্স স্কোয়াড : থিসারা পেরেরা, কলিন ইনগ্রাম, আন্দ্রে ফ্লেচার, রাইলি রুশো, কায়েস আহমেদ, রবি ফ্রাইলিঙ্ক, জেমস ফকনার, চিরাগ সুরি, জুনায়েদ সিদ্দিকি, ফরহাদ রেজা, এনামুর হোক, আবু হায়দার, আরাফাত সানি, ইয়াসির আলি, মেহেদি হাসান।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...