বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

টি-টোয়েন্টিতে ৫ হাজার রানের মাইলফলকে সাকিব

প্রকাশিত :

spot_img

 

ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাটে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সুপারস্টার সাকিব আল হাসান। চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেই নতুন এ রেকর্ড ছুঁয়েছেন তিনি। গত ২৪ নভেম্বর থেকে শুরু হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে জেমকন খুলনার প্রতিনিধিত্ব করছেন এ তারকা অলরাউন্ডার।

শনিবার গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে খেলতে নেমে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব। এ জন্য তার প্রয়োজন ছিল তিন রান। জেমকন খুলনার হয়ে ওপেনিংয়ে নেমে তিন রান করেই আউট হয়ে যান সাকিব।

টি-টোয়েন্টির ইতিহাসে পাঁচ হাজার রানের মাইলফলকে পৌঁছানো ৬৫তম ক্রিকেটার সাকিব। এছাড়া, ২০ ওভারের এ ফরম্যাটে তার সংগ্রহ মোট ৩৫৫ উইকেট। একই ফরম্যাটে তার আগে সাড়ে তিনশ উইকেট শিকারের গৌরব আছে মাত্র পাঁচজনের। তবে ব্যাটিং-বোলিংয়ের উভয় তালিকাতেই নাম ওঠানো দ্বিতীয় খেলোয়াড় সাকিব।

বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নতুন এ ইতিহাস গড়তে মোট ৩১১ ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। ইউএনবি

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...