মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

টুকরিতে বসিয়ে বৃদ্ধ মাকে হাসপাতালে নিয়ে এলো দুই সন্তান

প্রকাশিত :

spot_img

 

পৃথিবীতে আল্লাহ তায়ালার সর্বশ্রেষ্ট নেয়ামত মা। মা হচ্ছেন একজন সন্তানের পৃথিবীতে আসার মূল ও প্রধান উৎস এবং অস্তিত্ব ও বেঁচে থাকার একমাত্র অবলম্বন। মায়ের প্রতি শ্রদ্ধা, মায়া, মমতা, ভালোবাসা ও দায়িত্বশীলতা প্রদর্শন একটি বিশেষ দিনের জন্য নয়; বরং তা হোক প্রতিদিনের জন্য। মায়ের প্রতি আনুগত্য, মায়ের খেদমত, মায়ের হক আদায় ও বৃদ্ধাবস্থায় সেবাযত্ন করা এবং পরকালীন মুক্তির জন্য দোয়া ও মাগফিরাত কামনা করা আমাদের সবার একান্ত কর্তব্য। কিন্তু বাস্তবে ভিন্ন চিত্র রয়েছে। অনেক সন্তান তার বৃদ্ধ পিতা মাতাকে রেখে আসেন বৃদ্ধাআশ্রমে আবার কেউ কোন খোঁজ খবরই রাখে না।

এইসবের মাঝে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারী হাসপাতালে বুধবার দেখা গেল ভিন্ন চিত্র। উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়নের মোহল্লা গ্রামের এক অসুস্থ বৃদ্ধা মায়ের চিকিৎসার জন্য তার দুই সন্তান কনকন শীতকে উপেক্ষা করে, মাকে কম্বল দিয়ে মুড়িয়ে টুকরিতে বসিয়ে কাঁধে করে নবীনগর সরকারি হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে এলে, নবীনগর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেন। এ যুগে এমন ভাবে মায়ের সেবা করার দৃশ্য খুবই বিরল। দুই সন্তানের কাঁদে অসুস্থ মাকে নিয়ে যাওয়ার দৃশ্য দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন শতশত পথচারীরা। ডাঃ মোঃ হাবিবুর রহমান বলেন,অসুস্থ মায়ের দুই সন্তান খুবই ভাগ্যবান যে তারা তাদের মায়ের সেবা করতে পারছে। স্যালুট এ ভাইদেরকে। এ রত্নগর্ভা মায়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...