বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

টেস্ট ক্রিকেট : অধিনায়ক সাকিব, সহ-অধিনায়ক লিটন

প্রকাশিত :

spot_img

 

বাংলাদেশ দলের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর সহ-অধিনায়ক করা হয়েছে লিটন কুমার দাসকে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মুমিনুল হক টেস্ট অধিনায়কত্ব করতে চান না বলে জানানোর পরই আলোচনায় নতুন টেস্ট অধিনায়ক। যেখানে সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল সাকিবের নাম। তাকেই দায়িত্ব দিয়েছে বিসিবি। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই তৃতীয় মেয়াদে টেস্ট অধিনায়কত্ব করতে যাচ্ছেন টাইগার অলরাউন্ডার।

২০১৯ সালে সাকিব নিষেধাজ্ঞায় পড়াতে হুট করেই টেস্ট অধিনায়কত্ব পান মুমিনুল হক। তার নেতৃত্বে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় ছাড়া নেই উল্লেখযোগ্য কোনো সাফল্য। বরং এই সময়ে ব্যাট হাতে ছিলেন নিজের ছায়া হয়ে।

শ্রীলঙ্কা সিরিজের পরই তার জোর সমালোচনা শুরু। যার অবসান ঘটালেন নিজেই। গত ৩১ মে বিসিবি সভাপতিকে জানিয়ে দেন অধিনায়কত্ব আর করতে চান না। তার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েই নতুন অধিনায়কের পথে হাঁটলো দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

এর আগে সাকিব দুই দফায় অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। প্রথমে ২০০৯ সালে মাশরাফি বিন মর্তুজা চোটে পড়ায় প্রথমবার টেস্ট অধিনায়কত্ব পান। ওই মেয়াদে ২০১১ সাল পর্যন্ত ৯ টেস্টে নেতৃত্ব দিয়ে জেতেন একটিতে। এরপর ২০১৮ সালে মুশফিকুর রহিমের স্থলাভিষিক্ত হন টাইগার অলরাউন্ডার। ২০১৯ সালে নিষেধাজ্ঞায় পড়ার আগ পর্যন্ত নেতৃত্ব দেন আরও ৫ টেস্টে। যেখানে দল জয় পায় দুই ম্যাচে। সব মিলিয়ে আগের দুই মেয়াদে ১৪ টেস্টে ১১ হারের বিপিরীতে ৩ জয় সাকিবের।

তৃতীয় মেয়াদে সাকিব বাংলাদেশ টেস্ট দলকে কতটা সাফল্য এনে দিতে পারেন, সেটিই এখন দেখার অপেক্ষা।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...