মঙ্গলবার, ২৬ মে ২০২৬

টেস্ট দলে ফিরলেন সাকিব ও তাসকিন, নতুন মুখ নাঈম

প্রকাশিত :

spot_img

 

আগামী ৪ নভেম্বর থেকে মিরপুরে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। এ লক্ষ্যে মঙ্গলবার দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ফিটনেস পরীক্ষায় উতরাতে পেরে দ্বিতীয় টেস্টের দলে ফিরেছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফিরেছেন পেসার তাসকিন আহমেদও।

টেস্ট স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন টি-টোয়েন্টিতে ওপেনিং করা মোহাম্মদ নাঈম শেখ। প্রথম টেস্টের দলে সবাই আছে। বাড়তি যোগ হয়েছেন সাকিব, তাসকিন, নাঈম ও নুরুল হাসান সোহান। স্কোয়াডটা হয়েছে তাই ২০ সদস্যের।

প্রথম টেস্টে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে মিরপুরে পাকিস্তানের সাথে কেমন করে টাইগাররা, তাই দেখার বিষয়। কারণ দলে যোগ হয়েছে ফিট সাকিব আল হাসান।

দ্বিতীয় টেস্টের দল
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, নাঈম হাসান, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...