বুধবার, ৬ মে ২০২৬

ঢাবিতে ছাত্রদল-ছাত্রলীগের অবস্থান, স্লোগান, উত্তেজনা

প্রকাশিত :

spot_img

 

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোডাউন করেছে ছাত্রদল। পাশাপাশি অবস্থান নেয় ছাত্রলীগ। এ নিয়ে দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ছিলো উত্তেজনা। এদিকে, ক্যাম্পাসে সব সংগঠনের সহাবস্থানের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করে এই দাবি জানান ছাত্রদলের নেতাকর্মীরা।
বেলা ১১টার দিকে মধুর ক্যান্টিনে প্রবেশ করেন ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় ছাত্রদলের বিপুলসংখ্যক কর্মী-সমর্থকরা তাদের অভিনন্দন জানান।
ছাত্রদলের আগমনের খবর পেয়ে ক্যাম্পাসে আগে থেকেই অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। মধুর ক্যান্টিনে ছাত্রদলের পাশপাশি ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান দেয়। তখন স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে মধুর ক্যান্টিন। এসময় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিলেও কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
দুপুরে ক্যাম্পাস থেকে বের হয়ে যাওয়ার সময় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, আল মেহেদি তালুকদার, আমিনুর রহমান আমিন, মামুন খান, তানভীর রেজা রুবেল, মোস্তাফিজ প্রমুখ।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...