বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

তূর্ণা নিশীথা-উদয়ন এক্সপ্রেস সংঘর্ষ : নিহত ১০

প্রকাশিত :

spot_img

 

ব্রাহ্মণবাড়িয়া দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো অর্ধ শতাধিক যাত্রী।

মঙ্গলবার ভোররাত সোয়া তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগে চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা ও সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের মধ্যে এই দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশের আখাউড়া থানার ওসি শ্যামল কান্তি দাস বিবিসি বাংলাকে জানিয়েছেন, ঘটনাস্থলে তারা তিনজনের লাশ পেয়েছেন আর হাসপাতালে মারা গেছেন আরো তিনজন।

তিনি জানান, তূর্ণা নিশীথার ধাক্কায় উদয়ন এক্সপ্রেসের মাঝের দুটি বগি দুমড়ে মুচড়ে যায়। এসব বগির নিচে কেউ আটকে পড়ে আছে কিনা, তার অনুসন্ধান চলছে।

সংকেত বিভ্রাটে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।

তূর্ণা নিশীথার যাত্রী ইজতিহাদ মাশরুর ঘটনাস্থল থেকে বিবিসি বাংলাকে বলছেন, উদয়ন এক্সপ্রেসের মাঝ বরাবর দুইটি বগি দুমড়ে মুচড়ে রয়েছে। সেখানে কেউ আটকে পড়ে আছে কিনা, তা বোঝার চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা।

দুর্ঘটনাটি ঘটার সময় রেল দুটি চলন্ত অবস্থায় ছিল।

এই ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-চট্টগ্রামের মধ্যে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
সূত্র : বিবিসি

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

‘খালেদা জিয়ার আগে মারা যাওয়ার দাবিটি গুজব- ডা. মারুফ রায়হান খান

ডেস্ক রিপোর্ট বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ...

গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ১৯৮১ সালের মে মাসে বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর...

শোকাহত বাংলাদেশ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক...