মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

তৃতীয় দিন শেষে বাংলাদেশের লিড ২১৮ রান

প্রকাশিত :

spot_img

 

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে শুক্রবার ২১৮ রানের লিড নিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৪৩০ রান। জবাবে তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয় ২৫৯ রানে। শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৪৭ রান।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। স্পিন বল হাতে বাংলাদেশ শিবিরে জোড়া আঘাত করেন দীর্ঘদেহীর কর্নওয়াল। রানের খাতা খোলার আগেই বিদায় নেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত।

দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই তামিমকে এলবির ফাঁদে ফেলেন কর্নওয়াল। চার বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তামিম। ফেরেন সাজঘরে। একই ওভারের ষষ্ঠ বলে কর্নওয়াল আউট করেন ওয়ান ডাউনে নামা শান্তকে। প্রথম স্লিপে শান্ত ক্যাচ দেন ব্লাকউডের হাতে। ১ রান তুলতেই দুই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

দলের এমন করুণ পরিস্থিতে হাল ধরেন অধিনায়ক মুমিনুল হক ও ওপেনার সাদমান ইসলাম। প্রথম ইনিংসে ফিফটির দেখা পাওয়া সাদমান টিকতে পারেননি। খেলেছেন ৪২ বল, রান ৫। গ্যাব্রিয়েলের বলে তিনি ক্যাচ দেন উইকেটের পেছনে। ৩৩ রানে নেই বাংলাদেশের তিন উইকেট।

এরপর অবশ্য দিনের বাকি খেলায় আর উইকেট হারাতে হয়নি বাংলাদেশকে। অধিনায়ক মুমিনুলের সাথে ক্রিজ আকড়ে ছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহীম। দিন শেষে ৫০ বলে ৩১ রানে মুমিনুল ও ২৩ বলে ১০ রানে মুশফিকুর রহীম আছেন অপরাজিত।

এর আগে দুই উইকেটে ৭৫ রান নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয় ২৫৯ রানে। সর্বোচ্চ ৭৬ রান করেন অধিনায়ক ব্রাথওয়েট। ৬৮ রান করেন ব্লাকউড। জশুয়া ৪২ ও মায়ার্স ৪০ রান করেন। বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। মোস্তাফিজ, তাইজুল ও নাঈম নেন দুটি করে উইকেট।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

২০২৬ বিশ্বকাপে-ব্রাজিলের ম্যাচ কবে-কখন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র শেষে ব্রাজিলের গ্রুপ এখন নিশ্চিত। রেকর্ড পাঁচ বারের শিরোপাজয়ী ব্রাজিল...