মঙ্গলবার, ২৬ মে ২০২৬

দুই ‘ম’তে চিটাগংয়ের দুর্দান্ত জয়

প্রকাশিত :

spot_img

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই ‘ম’ মুশফিক-মোসাদ্দেকের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় পেয়েছে চিটাগং ভাইকিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরে ঢাকায় তৃতীয় পর্বের শেষ দিনের খেলায় রাজশাহীকে ছয় উইকেটে পরাজিত করেন বন্দর নগরীর দলটি।

আজ বুধবার দুপুরে মিরপুর শেরে বাংলায় টসে জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠান চিটাগংয়ের অধিনায়ক মুশফিকুর রহিম। আগে ব্যাটিং করে ১৫৮ রানের লক্ষ্য ছুড়ে দেয় রাজশাহী।

লরি ইভানসের দুর্দান্ত ব্যাটিংয়ে লড়াকু স্কোর গড়ে রাজশাহী। তার ব্যাট থেকে আসে ৭৪ রান। এর আগের ম্যাচে পেয়েছিলেন সেঞ্চুরি। এ ছাড়া ডোয়েসকেট ২৮ ও জংকার ৫৬ রান করেন। জংকার অপরাজিত থেকেই মাঠ ছাড়েন। চিটাগংয়ের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন খালেদ। একটি করে উইকেট নেন ফ্রাইলিংক, সানজামুল ও আবু জায়েদ রাহী।

টার্গেটে খেলতে নেমে ৩০ রানের মাথায় তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে চিটাগং। কিন্তু দুর্দান্ত ফর্মে থাকা মুশফিক দাঁড়িয়ে যান দায়িত্ববান সেনাপতির মতো। খেলেন ম্যাচ জেতানো ৬৪ রানের অপরাজিত এক ইনিংস। সঙ্গে ছিলেন মোসাদ্দেক। তার ব্যাট থেকে আসে ৪৩ রানের অপরাজিত ইনিংস। দুজনের ব্যাটেই হাসিমুখে জয় নিয়ে মাঠ ছাড়ে চিটাগং ভাইকিংস।

রাজশাহীর হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন আরাফাত সানী। একটি উইকেট জমা হয় মেহেদী হাসানের ঝুলিতে। এখন পর্যন্ত ৮ ম্যাচে ৭ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে চিটাগং।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...