বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

দেশে দুর্ভিক্ষ হলে দায় শেখ হাসিনা সরকারকে নিতে হবে : মির্জা ফখরুল

প্রকাশিত :

spot_img

 

দেশে দুর্ভিক্ষ হলে এর দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত বিএনপির বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এর আগে ১৯৭৪ সালে আওয়ামী লীগ শাসনামলেও দেশে দুর্ভিক্ষ হয়েছিল। মানুষ খাবার খেতে না পেরে রাস্তায় পড়েছিল। এখন আবার সেই অবস্থা ফিরে এসেছে। ১০ কেজির চাল খাওয়াতে চেয়ে আওয়ামী লীগ এখন ৯০ টাকার চাল খাওয়াচ্ছে। চিনির দামও বেড়েছে। শাকসবজিও মানুষ কিনতে পারছে। এটা দুর্ভিক্ষের লক্ষণ।

তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। একটাই দাবি, সরকারকে পদত্যাগ করতে হবে।’

‘সরকারকে পদত্যাগ করে ত্ত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। তারপর নতুন করে নির্বাচন কমিশন গঠন করতে হবে ৷ বিএনপির সংসদ সদস্যরা রেডি আছেন নির্দেশ পেলেই পদত্যাগ করবেন,’ বলেন তিনি।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলছেন, সামনে দেশে দুর্ভিক্ষ হতে পারে কিন্তু দুর্ভিক্ষ আসার আগেই শেখ হাসিনার পতন ঘটাব।’

মির্জা ফখরুল বলেন, ‘দেশে হঠাৎ জঙ্গিবাদের ধোঁয়া তুলছে, আওয়ামী লীগ বলছে, জঙ্গি, অগ্নিসন্ত্রাসীদের কোনো ছাড় দেয়া হবে না । কিন্তু এসব অস্ত্র ভোঁতা হয়ে গেছে এই অস্ত্র আর চলবে না। আপনাদের চেহারা সারা দুনিয়া জেনে গেছে। আমেরিকা বলছে, সরকারের দেয়া মানবাধিকার রিপোর্টগুলো মিথ্যা।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...