শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মিরসরাইয়ে চালু হল ‘কৃষকের বাজার’

প্রকাশিত :

spot_img
মিরসরাই প্রতিনিধি
ন্যায্যমূল্যে কৃষকদের পণ্য বিক্রি ও ক্রেতাদের কিনতে পারার লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় চালু হয়েছে কৃষকের বাজার। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ৯ টা থেকে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে, উপজেলা কৃষি সম্প্রসারন অফিস ও বারইয়ারহাট পৌরসভার সহযোগিতায় বারইয়ারহাট ট্রাফিক চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে এ বাজারের যাত্রা শুরু হয়।
কৃষকের বাজার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা হুমায়ুন কবির কবির খাঁন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন,‘সরকার কর্তৃক গৃহীত নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর পদক্ষেপ হিসেবে ব্যস্ততম এলাকা বারইয়ারহাট ট্রাফিক চত্ত্বরে সামনে ‘কৃষকের বাজার’’ চালু করা হয়েছে। এই বাজারে কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত পণ্য কোন মধ্যসত্ত্ব ভোগীর সহায়তা ছাড়াই বিক্রি করতে পারবেন।’
তিনি বলেন, ‘বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান না। যেমন ধরেন ১ টি লাউয়ের বর্তমান বাজার মূল্য ৭০ টাকা অথচ কৃষকদের কাছ থেকে পাইকাররা ৩৫ টাকা করে প্রতি পিস কিনে নেন। এতে এক দিকে যেমন কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে, একই সাথে ক্রেতারাও ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারছে না। আমরা শশা প্রতি কেজির মূল্য নির্ধারণ করেছি ৪৫ টাকা। যে টাকাটা সরাসরি কৃষক পাবে।
তিনি আরো বলেন, ‘এভাবে প্রতিটি পণ্যের মূল্য আমরা এমন ভাবে নির্ধারণ করেছি যাতে কৃষকও লাভবান হয় ক্রেতারাও অপেক্ষাকৃত স্বল্পমূল্যে সবজি ক্রয় করতে পারেন।’

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...